68df8a3beed91_WhatsApp Image 2025-10-03 at 1.14.29 AM
অক্টোবর ০৩, ২০২৫ দুপুর ০৩:৩১ IST

বিসর্জনের আগেই ভাটপাড়ায় চাঞ্চল্য , মা দুর্গার গা থেকে উধাও লক্ষ্যাধিক টাকার সোনার গয়না

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিসর্জনের আগেই মা দুর্গার গা থেকে উধাও সোনার গয়না। ঘটনাটি ঘটে ভাটপাড়ার সুঁটিয়া পাড়ায়। গয়না চুরি যাওয়ায় প্রশ্নের মুখে সিসিটিভি নিরাপত্তা। এই ঘটনাকে কেন্দ্র করে পুজোর আনন্দের মাঝেই এলাকায় নেমে এসেছে উদ্বেগ সহ ক্ষোভের ছায়া।

ঘটনাস্থলে পুলিশ বাহিনী 

সূত্রের খবর , বিসর্জনের আগেই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল ভাটপাড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুটিয়া পাড়ায়। গতকাল রাতেই একটি পুজো মণ্ডপ থেকে চুরি হয় মা দুর্গার গলার হার , কোমরের বিছা সহ হাতের বালা। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি যায়। শুক্রবার সকালে কর্মকর্তারা ঠাকুর দেখতে এসে লক্ষ্য করেন গয়না গায়েব। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ভাটপাড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর শুরু হয় তদন্ত।

এলাকার বাসিন্দাদের অভিযোগ , পুজো মণ্ডপে আগে সিসিটিভি ক্যামেরা থাকলেও , গতকাল সেই সিসিটিভি খুলে নেওয়া হয়। কেন , কার নির্দেশে এই ক্যামেরা সরানো হয়েছে সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। সিসিটিভি না থাকায় চুরির সঠিক সময় সহ দুষ্কৃতীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলেই অনুমান পুলিশের।

ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা 

ভাটপাড়া থানার পক্ষ থেকে জানানো হয় , ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। মণ্ডপ কমিটির সঙ্গে কথা বলা হচ্ছে। আশেপাশের এলাকা থেকে সম্ভাব্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পুজোর আনন্দের মাঝেই এলাকায় নেমে এসেছে উদ্বেগ সহ ক্ষোভের ছায়া।

পুজো কমিটির কর্মকর্তা হেমন্ত সাহা এপ্রসঙ্গে জানান , ''আমরা শুক্রবার সকালে যখন মণ্ডপে আসি , তখন দেখি মা দুর্গার গায়ে একটিও গয়না নেই। সম্ভবত বৃহস্পতিবার রাতেই গয়না গুলো চুরি করা হয়। এরপর আমরা পুলিশে খবর দেই। পুলিশ আসেন। তারা ঘটনার তদন্ত করছেন। আশাকরি খুব শীঘ্রই দোষী ধরা পড়বে।''

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের