69fb2dd71d373_Gallery_1778051783400
মে ০৬, ২০২৬ বিকাল ০৬:৪১ IST

বিশৃঙ্খলা রুখতে কড়া বিধায়ক! দখল হওয়া কার্যালয়ের চাবি ফেরানোর নির্দেশ শ্রুতি শেখরের

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - তৃণমূলের দলীয় কার্যালয় দখলদারি রুখতে কড়া অবস্থান নিলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। গত দু’দিন ধরে যে সমস্ত অফিস ঘাসফুল শিবিরের হাতছাড়া হয়েছে, দ্রুত সেগুলোর চাবি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নবদ্বীপে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সম্প্রীতি বজায় রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকার বিভিন্ন প্রান্তে শাসকদলের অফিস দখল ও অগ্নিসংযোগের নালিশ উঠতে শুরু করে। এমনকি মঙ্গলবার সকালেও কিছু অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা হয়। পরিস্থিতি সামাল দিতে প্রতাপনগরে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রুতি শেখর গোস্বামী সাফ জানান, এই মাটিতে কোনো ধরণের গোলমাল বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, যারা এই কাজ করেছে তাদের আজই তৃণমূল কর্মীদের হাতে চাবি ফেরত দিতে হবে। পুরো বিষয়টি তিনি সরাসরি তদারকি করবেন বলেও স্পষ্ট করেছেন।

পদ্ম শিবিরের দাবি, জয়লাভের পরেই একদল অতিসক্রিয় লোক বিভিন্ন স্থানে সংগঠনের নামে অরাজকতা শুরু করেছিল। তবে বিধায়ক কড়া ভাষায় নির্দেশ দেন, যদি কোনো গেরুয়া সমর্থকও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, তবে তার বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শান্তির পরিবেশ বজায় রাখতে দলমত নির্বিশেষে পুলিশকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। সাফল্যের পরেই এই ধরণের আধিপত্যের রাজনীতি যে তিনি পছন্দ করছেন না, তা এদিন নবনির্বাচিত জনপ্রতিনিধির কথায় স্পষ্ট হয়েছে।

উন্নয়ন প্রসঙ্গে তার বক্তব্য, বিধানসভা কেন্দ্রের সার্বিক প্রগতির জন্য তিনি ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছেন। ধর্মীয় বিবাদ ভুলে সকলের জন্য কাজ করাই তার প্রধান লক্ষ্য। বিশেষ করে এলাকার বেকার যুবক-যুবতীদের জীবিকার সুযোগ করে দিতে বিশেষ জোর দেবেন। এই গঠনমূলক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা মনে করছেন, নেতার হস্তক্ষেপে এলাকায় দ্রুত শান্তি ফিরে আসবে।

শ্রুতি শেখর গোস্বামী জানান, ‘মায়াপুরের ভক্তরা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। কিছু সংখ্যালঘু এলাকায় ধর্মের ভিত্তিতে আমি সমর্থন পাইনি। যদিও বহু মুসলিম ভোটার আমাকে সাহায্য করেছেন। আমার মূল লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা ও ধাপে ধাপে জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করা। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও সংকল্পবদ্ধ হতে হবে’।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের