নিউজ ডেস্ক - ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দেখা যেতে পারে ব্যতিক্রমী দৃশ্য। দীর্ঘদিনের প্রচলিত রীতি বদলে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প এমন ইচ্ছা প্রকাশ করলে ফিফা আপত্তি করবে না বলেই জানা গেছে। ফলে বিশ্বকাপের প্রায় শতবর্ষের ইতিহাসে নতুন নজির গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সাধারণত বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ফিফার শীর্ষ কর্তাদেরই দেখা যায়। তাঁরাই চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কার প্রদান করেন। রাষ্ট্রপ্রধান বা বিশেষ অতিথিরা সাধারণত সেই আনুষ্ঠানিকতার অংশ হন না। তবে এবারের বিশ্বকাপের আয়োজক দেশগুলির অন্যতম আমেরিকা। সেই সূত্রেই বিশেষ ভূমিকা নিতে পারেন ট্রাম্প। ফিফার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে তাঁর। সেই সুযোগ কাজে লাগিয়ে ট্রফি প্রদানের অনুষ্ঠানে অংশ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।
ফাইনালের দিন আয়োজক দেশগুলির রাষ্ট্রপ্রধান, প্রশাসনিক প্রতিনিধি ও ফুটবল কর্তাদের আমন্ত্রণ জানানো হবে। সেই তালিকায় ট্রাম্পও থাকবেন বলে মনে করা হচ্ছে। যদিও তিনি মঞ্চে উঠবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে ফিফার অভ্যন্তরীণ সূত্রের দাবি, ট্রাম্প যদি অনুষ্ঠানের অংশ হতে চান, তাহলে তাঁকে বাধা দেওয়া হবে না। ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশাপাশি ট্রাম্পকেও পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যেতে পারে।
এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও নজর কেড়েছিলেন ট্রাম্প। সেই ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। চ্যাম্পিয়ন চেলসির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ফুটবলারদের উদ্যাপনের সময়ও মঞ্চে অবস্থান করেছিলেন তিনি। সেই ঘটনাই বিশ্ব ফুটবলে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। তাই অনেকের ধারণা, বিশ্বকাপ ফাইনালেও একই ধরনের ব্যতিক্রমী দৃশ্য দেখা যেতে পারে।
তবে এখনও পর্যন্ত ট্রাম্প বিশ্বকাপে খুব বেশি সক্রিয় ভূমিকা নেননি। আমেরিকার প্রথম ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না তিনি। যদিও দেশের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তাঁকে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে। ফাইনালে তাঁর উপস্থিতি এবং সম্ভাব্য ভূমিকা এখন থেকেই ফুটবল মহলে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের