নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল ভারত। শেষ ম্যাচে হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দলের নেতৃত্ব নিয়ে। হরমনপ্রীত কৌর কি এখনও অধিনায়ক থাকবেন, নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে? সেই জল্পনার মাঝেই মুখ খুললেন ভারতীয় দলের কোচ অমল মুজুমদার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শেষ করল ভারত। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে হরমনপ্রীতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় অমলকে। জানতে চাওয়া হয়, আগামী দিনেও কি তিনিই দলের নেতৃত্বে থাকবেন? সেই প্রশ্নের জবাবে কোচ স্পষ্ট জানিয়ে দেন, চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। তবে তাঁর ব্যক্তিগত মত জানতে চাইলে তিনি হরমনপ্রীতের পক্ষেই মত দেন। অর্থাৎ, ৩৭ বছর বয়সি ক্রিকেটারকে এখনও অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।
শুধু নেতৃত্বের প্রশ্নই নয়, দলের ব্যর্থতার কারণ নিয়েও কথা বলেছেন অমল। তাঁর মতে, পুরো প্রতিযোগিতা বিচার করলে ভারতের বোলিং ও ফিল্ডিংয়ে উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। পাশাপাশি ব্যাটারদের আরও ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। কয়েকটি ম্যাচে ১৫ থেকে ২০ রান বেশি তুলতে পারলে ফল অন্য রকমও হতে পারত বলে মনে করেন তিনি। তবে তরুণ বোলারদের সমালোচনা করতে রাজি নন ভারতীয় কোচ। বরং তাঁদের উপর আস্থা রাখার বার্তাই দিয়েছেন।
অমলের মতে, বর্তমান বোলিং আক্রমণ তুলনামূলকভাবে নতুন। আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতাও সীমিত। সেই কারণে এই বিভাগকে সময় দিতে হবে। তিনি দাবি করেন, আগামী ১৮ মাসের মধ্যে এই বোলিং ইউনিট অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। উল্লেখযোগ্যভাবে, ভারতের এক দিনের দলের দায়িত্বে থাকাকালীনও একই ধরনের মন্তব্য করেছিলেন অমল। পরে সেই দলই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। ফলে অনেকের প্রশ্ন, তিনি কি এখন থেকেই ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছেন? যদিও সেই বিষয়ে সরাসরি কিছু বলেননি কোচ।
অন্যদিকে, ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্মৃতি মন্ধানা সম্প্রতি মহিলা IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দু'বার চ্যাম্পিয়ন করেছেন। হরমনপ্রীত অনুপস্থিত থাকলে তিনিই জাতীয় দলকে নেতৃত্ব দেন। ফলে ভবিষ্যতে তাঁকে স্থায়ী অধিনায়ক করার বিষয়টি বিবেচনায় আসতে পারে। এখন নজর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের দিকে।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের