নিজস্ব প্রতিনিধি , হুগলী - বিশ্বকর্মা পুজোর প্রস্তুতির মধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সোমবার দুপুরে শ্রীরামপুরের সর্দার পাড়ার একটি পুরোনো সুতোর কারখানায় ঘটে ভয়াবহ অগ্নীকান্ড। আগুনে ভস্মীভূত হয়ে যায় সম্পূর্ন কারখানাটি।
সূত্রের খবর , সোমবার দুপুর ১২ টা নাগাদ শ্রীরামপুরের ভট্টাচার্য গার্ডেন এলাকার সর্দার পাড়ার একটি পুরনো সুতো তৈরির কারখানায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কারখানাটি। বিশ্বকর্মা পুজোর জন্য কারখানায় ঝাড়পোঁছ সহ পরিস্কারের কাজ চলছিল। সেই সময়েই আচমকা একটি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর রূপ নেয়। ধীরে ধীরে গোটা কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘক্ষণ চেষ্টা চালান দমকল কর্মীরা। পাশাপাশি , এলাকা পরিদর্শনে আসেন স্থানীয় রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধিরাও। পুজোর ঠিক আগের মুহূর্তে কারখানার এই বিপুল ক্ষতিতে ভেঙে পড়েছেন কারখানার মালিক সহ শ্রমিকরা। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর না মিললেও , ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সহ দমকল বিভাগ।
এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অভয় দত্ত জানান , ''আমরা এই সুতো কারখানার সামনেই ছিলাম। হটাৎ দেখি আগুন জ্বলছে। এরপর দমকল আধিকারিকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে যেহেতু সুতোর কারখানা তাই আগুন অতি দ্রুত ছড়িয়ে পরে। প্রায় সমস্তটাই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের