নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিশ্বকর্মা পুজোর রাতে পুলিশকর্মীর উপর চড়াও হলেন বিজেপি নেতা। ঘটনায় গ্রেফতার হলেন বনগাঁর বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য। পুলিশের উপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত বিশ্বকর্মা পুজোর রাত। বনগাঁর রামকৃষ্ণপল্লির বাসিন্দা ও কলকাতা পুলিশের কর্মরত কৌশিক দেবনাথ বাড়ি ফেরার সময় চাপাবেড়িয়া এলাকায় কিছু মদ্যপ যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য যুবকদের পক্ষ নিয়ে কৌশিকের উপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে চোখ, বুক এবং মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। উপস্থিত যুবকেরাও মারধরের ঘটনায় জড়িয়ে পড়ে।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত অবস্থায় কৌশিককে উদ্ধার করে দ্রুত বনগাঁ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনার পর রাতেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতে গাইঘাটা থানা এলাকা থেকে গোবিন্দ ভট্টাচার্যকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।
যদিও অভিযুক্ত গোবিন্দ ভট্টাচার্যের দাবি, বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাকে ফাঁসানো হয়েছে। ঘটনার সময় তিনি নাকি ঘটনাস্থলেই ছিলেন না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বেশ চাপানউতোর সৃষ্টি হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের