নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - সাঁড়াশি চাপে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মন্তব্যকে কেন্দ্র করে আইনি চাপ বাড়ল অভিষেকের। নির্বাচনী প্রচারে তার মন্তব্যকে কেন্দ্র করে এবার অভিযোগ দায়ের হল শিলিগুড়ি থানায়। ফলে অভিষেককে ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আইনি জটিলতাও ক্রমশ ঘনীভূত হচ্ছে।
শিলিগুড়ির ব্যবসায়ী সঞ্জয় সিংহল এই অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের কেন্দ্রে রয়েছে বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি বহুল আলোচিত মন্তব্য। ভোটের ফল প্রকাশের পর ‘ডিজে বাজবে’ সংক্রান্ত মন্তব্য ঘিরে আগেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই মন্তব্যকেই ভিত্তি করে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী।
সঞ্জয় সিংহলের দাবি, জনসমক্ষে দেওয়া ওই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভাজন, উত্তেজনা এবং ভুল বার্তা ছড়ানোর আশঙ্কা তৈরি করতে পারে। তার মতে, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এই ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতির পক্ষে শুভ নয়। সেই কারণেই তিনি প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, এই একই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় আগেও অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা। ফলে নতুন করে শিলিগুড়িতে অভিযোগ দায়ের হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি চাপ আরও বৃদ্ধি পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের