নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সন্তোষ মিত্র স্কোয়ারের পর এবার চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে ঘিরে বিতর্ক। ‘অপারেশন সিঁদুরে’র থিম বন্ধের জন্য প্রশাসনের তরফে চাপ দেওয়ার অভিযোগ। প্রতিবাদে সরকারি অনুদান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তাদের।
সূত্রের খবর, কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পাশাপাশি জেলায় চকফুলডুবি কমিটির এবারের পুজোর মূল আকর্ষণ ছিল ‘অপারেশন সিঁদুর’ থিম। তবে অভিযোগ, এই থিমের কারণে বিধায়কের রোষানলে পড়তে হয় স্থানীয় পঞ্চায়েত প্রধানকে। এরপরই প্রশাসনিক চাপে পড়ে উদ্যোক্তারা থিম বাতিলের সিদ্ধান্ত নেন।
পুজো উদ্যোক্তাদের বক্তব্য, 'আমাদের পরিকল্পনা ছিল অপারেশন সিঁদুর থিমে দুর্গাপুজো করা। কিন্তু প্রশাসনিক বাধার কারণে পিছিয়ে আসতে হয়েছে। স্থানীয় প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয় এই থিম করা যাবে না।' এর জেরে ক্ষুব্ধ উদ্যোক্তারা সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
এদিকে, এই পুজো কমিটি বিজেপি পরিচালিত বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। পাল্টা, উদ্যোক্তারা অভিযোগ করছেন যে রাজনৈতিক কারণে তাদের থিম বাস্তবায়ন আটকে দেওয়া হয়েছে। ফলে থিম বাতিল হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যেও অসন্তোষ ছড়িয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের