নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বিয়েবাড়িতে অথিতিদের জন্য রাখা প্যাকেটজাত পানীয় ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলো জামুড়িয়ায়। একটি সিল করা ফ্রুটির প্যাকেটের ভিতরে জীবন্ত পোকা থাকার অভিযোগ উঠল। কীভাবে সিল করা প্যাকেটের ভিতরে এমন পরিস্থিতি তৈরি হল তা তদন্ত করে দেখছে খাদ্য সুরক্ষা দফতর। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে জামুড়িয়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, জামুড়িয়া থানার পড়াশিয়া কোলিয়ারি এলাকায় একটি বিয়েবাড়িতে অনুষ্ঠানের জন্য ১০০ টি ফ্রুটির প্যাকেট কেনা হয়েছিল। পরে অবশিষ্ট থাকা একটি প্যাকেট একটি শিশুকে দেওয়া হলে স্ট্র ঢোকাতে গিয়ে সমস্যা হয়। এরপর প্যাকেটটি খুললে দেখা যায় তার ভিতরে জীবন্ত পোকা রয়েছে। মুহূর্তের মধ্যেই বিয়েবাড়িতে হৈচৈ ছড়িয়ে পড়ে যায়। অনেকেই সতর্কতার কারণে বাকি পানীয় আর পান করেননি। তাদের দাবি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
ঘটনা প্রসঙ্গে পরিবারের সদস্য অর্পণ মন্ডলের বক্তব্য,'আমাদের বিয়েবাড়ির জন্য ফ্রুটিগুলো আনা হয়েছিল। সেগুলোর মধ্যে কিছু বেঁচে যাওয়ায় আমরা নিজেদের মধ্যে খাওয়াদাওয়া করছিলাম। একটি ১৫ বছরের মেয়ে খেতে গিয়ে দেখে ফ্রুটিটা বের হচ্ছেনা। তখন প্যাকেটটা ফাটিয়ে দেখা যায় ওর মধ্যে পোকা রয়েছে। এরকম একটা নাম করা কোম্পানি কিভাবে এরকম হতে পারে। বাচ্ছা থেকে বড়ো সকলেই এই পানীয় পান করছে। ডেট দেখে আমাদের মতো সাধারণ মানুষ কিনছে। কিন্তু কোম্পানিগুলো কিভাবে এরকম সতর্কতা ছাড়া না দেখে প্যাকেজিং করে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের