নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিয়ে মানেই স্পেশাল দিন কনেদের জন্য। তাই এই বিশেষ দিনে মেকআপ, পোশাকের সঙ্গে নো কম্প্রোমাইজ।সাজগোজের সঙ্গে বিয়ের পোশাকও নিখুঁত হওয়া চাই। কিন্তু দিন যত এগিয়ে আসে, তাড়াহুড়ো বেড়েই চলে। ছোট ছোট ভুলেই নষ্ট হয়ে যেতে পারে স্পেশাল দিনের স্পেশাল লুক। তাই হবু বধূদের জন্য বিশেষ টিপস দিচ্ছেন বিশেষজ্ঞরা ।

বিউটি এক্সপার্টদের মতে, অন্তত ২ থেকে ৩ ঘণ্টা হাতে রেখে মেকআপ করুন। তাড়াহুড়ো নয়, বরং সময় হাতে রেখে সাজতে শুরু করুন। মেকআপের আগে ভালো করে মুখ পরিষ্কার রাখা প্রয়োজন। নাহলে মেকআপ নষ্ট হওয়ার সম্ভবনা থাকে। তৈলাক্ত ত্বকে মেকআপ বসে না, বরং ব্রণর সম্ভবনা বেড়ে যায়। প্রয়োজনে মেকআপের আগে বরফের ব্যবহার করুন। বিয়ের পোশাক সঠিক ভাবে ফিটিংস হয়েছে কিনা দেখে নিন। কারণ যতই রুপটান করুন, পোশাক মানাইসই না হলে সম্পূর্ণ সাজ বৃথা। তবে মেকআপের ক্ষেত্রে ত্বক বেশি সেনসিটিভ হলে, সেক্ষেত্রে নতুন কোনো লুক, কমদামী বাজারজাত জিনিসের ব্যবহার না করায় শ্রেয়। নকল চোখের পাতা ব্যবহার করতে পারেন তবে যেন চোখের থেকে বড়ো না হয় সেদিকে নজর রাখতে হবে। ওয়াটারপ্রুফ মেকআপ সবচেয়ে নিরাপদ বলে গণ্য করেছে রুপটান শিল্পীরা।

"ব্রাইড টু বি" দের জন্য থাকছে বিশেষজ্ঞদের তরফ থেকে স্পেশাল টিপস -
১. বিয়ের দিন ছোট ব্যাগ নিজের কাছে রাখুন। ব্যাগে কোন ব্যাথা কমার ওষুধ রেখে দিতে পারেন। অতিরিক্ত লাইট, খালি পেট থেকে মাথা যন্ত্রনা শুরু হতে পারে।
২. নিজের পছন্দের পারফিউম সবসময় রাখুন। ২ ঘন্টা অন্তর একবার করে স্প্রে করে নিন।
৩. ব্যাগে সেফটিপিন, পছন্দের লিপস্টিক সবসময় রেখে দিন
৪. এয়ারবার্ডস সঙ্গে রাখুন। কাজল পরার সময়, লেন্স পরার সময় চোখে জল আসতে পারে, মুছতে সুবিধা হবে।

বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের