নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হালকা শীতে বিয়ের ধুমধুমার শুরু ! কিন্তু সুন্দর সাজতে চাইলেও ব্যাঘাত ঘটায় ব্রণ। যতই মেকআপ করুন ব্রণর জ্বালাতনে সবটাই ফিকে হয়ে যায়। শীত পড়তেই ত্বক রুক্ষতার পাশাপাশি বেড়ে যায় ব্রণ, ফুস্কুড়ির সমস্যা। হঠাৎ নাক, কপাল, গাল, ঠোঁটের কোণে বড় ব্রণ হলে ব্যথা, জ্বালা সহ অস্বস্তিতে পড়তে হয় অনেককেই। তবে চিন্তা নেই ! ঘরোয়া উপায়ে চটজলদি ব্রণ কমানো সম্ভব।

ঘরোয়া ৫ উপায়ে মিলবে ত্বকের জেল্লা -
১. তুলসি পাতা সহ হলুদের প্যাক - চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, তুলসি পাতার রসের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে লাগালে তা দ্রুত লালচেভাব, জ্বালা কমায়, ব্রণ শুকাতে সাহায্য করে। দিনে দুইবার ব্যবহার করলেই ফল চোখে পড়বে।

২. নিমপাতার প্যাক - নিমপাতা বেটে গোলাপজলের সঙ্গে মিশিয়ে তৈরি প্যাকও অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এটি ব্যথা, জ্বালা সহ লালচেভাব অনেকটাই কমিয়ে দেয়।

৩. লেবুর রস - ব্রণ কমাতে অন্যতম কার্যকরী হলো লেবুর রস। তবে সংবেদনশীল ত্বক বাদে অন্য ত্বকে অল্প লেবুর রস ব্যবহার করলে ব্রণের দাগ হালকা হয়। ত্বক ঠান্ডা রাখতে চন্দনবাটার ব্যবহারও উপকারী।

৪. টি ট্রি অয়েল - ব্রণর জন্য টি ট্রি অয়েল অত্যন্ত কার্যকর। এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান দ্রুত আরাম দেয়। তুলোয় নিয়ে সরাসরি ব্রণের উপর লাগানো যায়, তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা ভালো।

৫. অ্যালোভেরা ব্যবহার - ত্বকের জন্য অ্যালোভেরা ভীষণ উপকারী। নিমেষে ব্রণ কমিয়ে ব্রণের দাগ নির্মূল করতে সহায়ক।

বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের