নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বিয়ের মরশুমে শুরু হয়ে গেছে। এই সময় মাছ মাংসের চাহিদা থাকে তুঙ্গে। অনুষ্ঠান বাড়িতে কেজি কেজি মাছ নিয়ে যাওয়া হয়। তবে শিলিগুড়ির বিধান মার্কেটে ভিড় নেই ক্রেতাদের। সবে শুরু হয়েছে বিয়ের মরশুম। এখনও বাকি একগুচ্ছ। তবে মাছ বাজারে আনাগোনা নেই বললেই চলে ক্রেতাদের। সকলেই নাকি সোজা আড়ত থেকে মাছ কিনছে। এই মুহূর্তে তাই গুরুতর সমস্যার মুখে পড়েছে মাছ ব্যবসায়ীরা।
অনুষ্ঠানের দিন ছাড়াও আইবুড়ো ভাত , আগের দিন , পরের দিন সব জায়গাতেই মাছের চাহিদা বেশি থাকে। কারণ ,বিয়ের দিন মাংস থাকে। তাই সকলেই বাকি দিনগুলি মাছ খায়। এবার অনেকেই মাংস খায়না। সেখানে মাছ রান্না হয়। অর্থাৎ , মাছ ছাড়া বিয়েবাড়ি অচল। তত্বেও মাছ নিয়ে যাওয়া হয়। সেই মরশুমে নাকি বাজারে ক্রেতাদের ভিড় নেই। মাছ নিয়ে এসে উল্টে বাড়ি নিয়ে যেতে হচ্ছে বিক্রেতাদের। সারাবছরের থেকে বেশি এই দিনগুলোর দিকে তাকিয়ে থাকেন ব্যবসায়ীরা। আর সেই সময় নাকি মাছের চাহিদা নেই।
মাছের চাহিদা নেই বললে ভুল হবে , আসলে সকলেই সোজা আড়ত থেকে মাছ কিনছে। বাজারের থেকে কম দামে মাছ পাওয়া যায় সেখানে। আর ব্যবসায়ীরাও আড়ত থেকেই মাছ কিনে এনে লাভের জন্য বেশি দামে বিক্রি করে। আড়তে দাম এমনিই কম। সেখানে কেজি কেজি মাছ কিনলে আরও কমে পাওয়া যাবে। তাই বুদ্ধিমত্তা দেখিয়ে সেখান থেকেই অনুষ্ঠানবাড়ির মাছ কিনছেন সকলে। যদিও রোজের বিক্রিবাট্টা ঠিকই আছে বিধান মার্কেটে। তবে সবে শুরু। বাজার থেকেও অনুষ্ঠান বাড়ির মাছ যায়। সেই আশাতেই রয়েছেন ব্যবসায়ীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের