নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - গত তিনমাস ধরে কোনো মজুরি পাচ্ছেনা বাগ্রাকোট চা বাগানের শ্রমিকরা। বোনাস দেওয়া তো দূরের কথা বকেয়া মজুরি অবধি শোধ করেনি চা বাগানের মালিক। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে বাগ্রাকোট চা বাগান অঞ্চলে। শুক্রবারও মিছিল চালিয়ে যাচ্ছে শ্রমিকরা।
রামা বাহাদুর নামের এক শ্রমিকের মায়ের চিকিৎসার অভাবে মৃত্যু হয়। এমনকি আরও এক শ্রমিকও অর্থের অভাবে মারা যান। এছাড়া বহু পরিবারের সন্তানরা শুধু জল খেয়ে দিন কাটাচ্ছে। তাদের মুখের দিকেও। তাকাতে পারছেন না শ্রমিকরা। তার মধ্যে দেওয়া হয়ে মাত্র ১০ শতাংশ বোনাস। নিরাপত্তা দেওয়ার নামে পুলিশও বেপাত্তা। এই মুহূর্তে ভীষণই অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে শ্রমিকদের।
বৃহস্পতিবার চা বাগানের শ্রমিকদের কাছে পৌঁছান সংসদ জয়ন্ত রায়। সকলের সঙ্গে কথা বলে তাদের দুরবস্থার কথা নিজের কানে শোনেন। এরপরই দ্রুত সমাধানের আশ্বাস দেন। মহকুমা শাসক উৎকর্ষ খান্ডাল জানিয়েছেন , ডিসেম্বরের মধ্যেই তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। তবে শাসক দল হয়তো এইদিকে বাঁধা দিতেই পারে। তবে তারা কোনোভাবেই সেটা হতে দেবে না।।
চা বাগানের এক কর্মী জানিয়েছেন , "দিনের পর দিন আমাদের ঠকানো হয়েছে। মালিক নিজে দেখা করতে আসছেন না ভয়ে। আমরা কাজের সময় কাজ করব তারপর টাকা পাওয়ার সময় কেন এতকিছু সহ্য করব। বাড়িতে সন্তানদের মুখে তুলে দেব আমরা। বোনাসের প্রতিশ্রুতি দিয়েও কম দেওয়া হয়েছে। যতক্ষণ না মালিক পক্ষ আমাদের দাবি মেনে নিয়ে বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে আমরা অনশন করেই যাব।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের