নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলা-অসম সীমান্তে নাকা চেকিংয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বক্সিরহাট থানা এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে টাকার প্রকৃত উৎস জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সীমানা জুড়ে বর্তমানে কড়া নজরদারি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সামনেই বিধানসভা নির্বাচন। সুরক্ষার স্বার্থে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। রবিবার রাতে জোড়াই মোড় পয়েন্টে বাংলার নম্বরের একটি গাড়িকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে যানের ভেতরে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ৫৮ হাজার টাকা মেলে। আরোহী বীরেন্দ্র সাহা ওই অর্থের বৈধ কোনও নথি দেখাতে না পারায় টাকা বাজেয়াপ্ত করা হয়।

প্রায় একই সময়ে সংকোশ নাকা পয়েন্টে কুমারগ্রামের বারবিশার বাসিন্দা বিকাশ সাহার চারচাকায় অনুসন্ধান চালিয়ে পাওয়া যায় প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা। তিনিও উক্ত অর্থের কোনও গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি। এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার সকালে ফের সংশ্লিষ্ট স্থানে অসম থেকে বাংলায় ঢোকার সময় অন্য একটি চারচাকা গাড়িকে আটক করে এসএসটি টিম। যানটি পরীক্ষা করে ভেতর থেকে উদ্ধার হয় প্রায় ২ লক্ষ টাকা। গাড়িতে থাকা অসমের বাসিন্দা টোটন ভৌমিকও ওই অর্থের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'নির্বাচনের মুখে এই নগদ টাকা উদ্ধারের ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অর্থ কোনো অসাধু কাজে বা ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছিল কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর পেছনে অন্য কোনো বড় চক্র রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের