নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোটের ঠিক আগের রাতে অশনি সংকেত। হিঙ্গলগঞ্জে দুই বিজেপি নেতার বাড়ির সামনে ‘সাদা থান’ রেখে হুমকির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।
ভোটের আগের দিন বসিরহাটের হিঙ্গলগঞ্জে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা দুলাল চন্দ্র মন্ডল ও গৌর বারুইয়ের বাড়ির সামনে রাতের অন্ধকারে রেখে যাওয়া হয় ‘সাদা থান’, সঙ্গে সিঁদুর, জবা ফুল ও তুলো যা সাধারণত অশুভ ইঙ্গিত হিসেবেই দেখা হয়। পাশাপাশি একটি কাগজে হুমকির বার্তাও লেখা ছিল,‘এবার বলো হরি হরি বোল করে দেব’।
বিজেপি নেতা দুলাল চন্দ্র মন্ডলের অভিযোগ, ' তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ করেছে। বিরোধী কর্মীদের ভয় দেখাতে এবং ভোটের আগে সন্ত্রাস ছড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ এর বিরুদ্ধে যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়।' ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি নেতাদের পরিবারের সদস্যরাও।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার বলেন, ' কিছু কিছু জায়গায় নিজেরাই প্রহসন তৈরি করে প্রশাসনের নজরে আসার চেষ্টা করছে। পরাজয় সুনিশ্চিত জেনে তারা এগুলো পুরোনো রীতিনীতি শুরু করার চেষ্টা করছে। বিজেপির মতন কথাবার্তা তৃণমূল বলে না। এইসব নিয়ে দলের এখন ভাবার সময় নেই। এই যে অভিযোগ তুলছে সেটা পুরোপুরি মিথ্যা।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের