নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রাজ্যসভায় ‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’ স্লোগান নিষিদ্ধ করার বিতর্কিত নোটিসকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বহরমপুরের জনসভা থেকে তিনি এই সিদ্ধান্তের কড়া নিন্দা করেন। পাশাপশি, একে বাংলার ঐতিহ্য, জাতীয় চেতনা ও দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ওপর সরাসরি আঘাত বলে দাবি করেন।
সম্প্রতি রাজ্যসভায় শীতকালীন অধিবেশনকে ঘিরে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়, যেখানে বলা হয় অধিবেশন চলাকালীন ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’ ধ্বনি দেওয়া যাবে না, কারণ এটি সংসদের শালীনতা বা ডেকোরাম ক্ষুণ্ণ করে। এই নোটিশ সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় প্রবল আলোড়ন। তৃণমূলসহ বিরোধী দলগুলি অভিযোগ তোলে, এই নির্দেশ দেশের জাতীয় ঐতিহ্য ও দেশাত্মবোধকে অপমান করে।
এই প্রেক্ষিতেই মুর্শিদাবাদে সভা থেকে তীব্র সুরে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বন্দে মাতরম বাংলার গর্ব। জাতীয় স্তোত্র ও জাতীয় সঙ্গীত দুটোই বাংলার মাটি দেশকে উপহার দিয়েছে।' তিনি আরও স্মরণ করিয়ে দেন, বাংলার ভূমি স্বাধীনতা আন্দোলনে উৎসর্গিত অসংখ্য আত্মবলিদানের সাক্ষী। নবজাগরণের কেন্দ্রস্থল বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবেও দেশকে দিশা দেখিয়েছে।
বিজেপির নাম উল্লেখ না করেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ' যাঁরা সাম্প্রদায়িকতার রক্তের হোলি খেলছেন, তাদের মনে করিয়ে দিই রবীন্দ্রনাথ গেয়েছিলেন ‘বাংলার মাটি, বাংলার জল’ নজরুল গেয়েছেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে। ক্ষুদিরামের আত্মত্যাগ বাংলা কখনও ভুলবে না।' কেন্দ্রীয় নোটিশকে তিনি বাংলার আইডেনটিটির উপর আঘাত বলে উল্লেখ করেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের