নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বন্ধ দরজার আড়ালে টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল গলসিতে। ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই ও পঞ্চায়েত সমিতির দুই নেতাকে টেবিলভর্তি নগদ টাকার ভাগ করতে। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে উত্তাল রাজনৈতিক মহল।
সূত্রের খবর, রবিবার দুপুরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক ভিডিও। যেখানে দেখা যায়, পূর্ব বর্ধমানের গলসি ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চট্টোপাধ্যায়ের টেবিলে থোকা থোকা টাকা সাজানো। তার সঙ্গে রয়েছেন কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল ও তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই। ব্যাগ থেকে টাকা বের করে তিনজনের মধ্যে ভাগবাটোয়ারা করা হচ্ছে এমন দৃশ্যই ধরা পড়েছে ভিডিওতে। ভিডিওটি সমাজমধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের শুরু হয়েছে।
ভিডিওতে আরও দেখা যায়, অনুপ চট্টোপাধ্যায় ডায়েরিতে কিছু লিখছেন, পাশে বসে আছেন বিধায়ক নেপাল ঘোড়ুই, এবং সামনে স্তূপ করে রাখা লক্ষাধিক টাকা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই বর্ধমানের রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গেছে। কোথা থেকে এল এত বিপুল অর্থ সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায়।
যদিও অভিযুক্ত পার্থ মণ্ডলের দাবি, 'ভিডিওটি দু বছর আগেকার। লোকসভা ভোটের আগে রাজনৈতিক কর্মসূচির জন্য দলের তহবিল থেকে পাওয়া অর্থ বণ্টন করা হচ্ছিল। সমস্ত হিসেব ডায়েরিতে লিপিবদ্ধ ছিল। কেউ শত্রুতা করে ভিডিওটি এখন ভাইরাল করেছে।' তিনি আরও জানান, 'তখনই বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছিল।'
বিরোধীরা অবশ্য এই যুক্তি মানতে নারাজ। বিজেপির অভিযোগ, 'দুর্নীতি ও টাকার লেনদেনই এখন তৃণমূলের আসল রাজনীতি। সরকারি প্রকল্পের টাকা দলীয় তহবিলে ঢুকছে, আর তা ভাগ হচ্ছে গোপন ঘরে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের