নিজস্ব প্রতিনিধি , হুগলী - এ যেন এক সিনেমার দৃশ্য। ফ্ল্যাটের অন্ধকার ঘরের দরজা থেকে ভেসে এল বিকট গন্ধ। দরজা ভাঙতেই চোখে পড়ল যুবতীর পচাগলা দেহ। শান্ত আবাসনের ভিতর এমন ভয়ঙ্কর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন গোটা এলাকাবাসী।

সূত্রে খবর , পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এক ফ্ল্যাটে একাই থাকতেন দীপশিখা গোস্বামী (২৯)। দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরিবার বলতে শুধু এক দিদি রয়েছেন। তাঁর বিয়ে হয়েছে উত্তরপাড়ায়। বেশ কিছুদিন ধরে দীপশিখাকে দেখা যাচ্ছিল না।

শুক্রবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে তীব্র পচা দুর্গন্ধ বেরোতে থাকায় আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন বাসিন্দারা। শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চোখে পড়ে মর্মান্তিক দৃশ্য।পড়ে রয়েছে মহিলার বীভৎস পচাগলা মৃতদেহ।মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। মৃত্যুর আসল রহস্য এখনো ধোঁয়াশায়। মৃত্যুর আসল কারণ সামনে আসবে ময়নাতদন্তের পরেই এমনটাই জানিয়েছে পুলিশ তরফে।

স্থানীয় বাসিন্দা শ্যামল চন্দ্র জানান,"আমি থাকি থার্ড ফ্লোরে আর ওনার ৩০১ নং রুম। তা সত্ত্বেও ওনার রুম থেকে আমাদের রুম পর্যন্ত গন্ধ আসছিলো। গন্ধ পাওয়া মাত্রই রুমে গিয়ে বেল বাজাতে থাকি। কোনো সাড়া না পেলে তৎক্ষণাৎ কমিশনারকে খবর দেওয়া হয়। তারপর পুলিশকে কল করা হয়। পুলিশ এলে দরজা ভেঙে দেখে যে মৃতদেহ পরে রয়েছে। তার দিদিকে ডাকা হয়। উনি এলে দেহ উদ্ধার করা হয়। তিনি প্রায় তিন বছর ধরে আছেন ফ্ল্যাটে। একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের