নিজস্ব প্রতিনিধি , মালদহ - বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুন। সঙ্গীর সাফল্য সহ্য করতে না পেরে নিজের হাতেই তাকে খুনের অভিযোগ উঠল মৃতের পরিবারের তরফে। কয়েক ঘণ্টা বাড়ি না ফেরায় বন্ধুর কাছেই আশঙ্কাজনক অবস্থায় পরেছিল আর এক বন্ধু। অনেক চেষ্টার পরও শেষরক্ষা হয়নি। গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি মালদহের ইংলিশ বাজার থানার লক্ষীপুর কলোনির। মৃত যুবকের নাম কৌশিক বিশ্বাস। সোমবার দুপুরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সৌভিক মৃধা নামে এক বন্ধু। এর ঠিক ৪-৫ ঘণ্টার মাথায় কৌশিকের বাড়িতে মৃধার তরফে ফোন আসে। যেখানে জানানো হয় , কৌশিক ভীষণই অসুস্থ। আম বাগানের ঠিকানা দিয়ে তাদেরকে সেখানে যেতে বলেন সৌভিক। ফোনের কিছুক্ষণের পরই পরিবারের সদস্যরা গিয়ে দেখেন সৌভিকের কোলে শুয়ে আছেন কৌশিক।
এরপর জ্ঞান হারানো অবস্থায় কৌশিককে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই সৌভিকের দিকে আঙুল তুলেছেন পরিবারের সদস্যরা। পুলিশের কাছে তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের এক আত্মীয় জানিয়েছেন , "অন্য এক বন্ধুর পা ভেঙে গেছে বলে ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আমরা শুনে বললাম তোর যাওয়া উচিত তুইও যা। এরপর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের তরফে প্রায় ৪০ টা ফোন করা হয়। ওর ঠিকানামত আমবাগানে গিয়ে দেখি খালি গায়ে সৌভিকের কোলে শুয়ে আছে। হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। দু'জনেই গাড়ির শোরুমে কাজ করত। হঠাৎই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর চাকরি পেয়ে যায় কৌশিক। সেই সাফল্যই সহ্য করতে না পেরে আমাদের ছেলেকে খুন করেছে পুলিশ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের