নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR তালিকা প্রকাশের পরই তৈরি হয়েছে নতুন বিতর্ক।তালিকা সামনে আসতেই একাধিক মানুষের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে।চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে বেড়েছে উৎকণ্ঠা।দ্রুত বিষয়টি খতিয়ে দেখে সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথের এই ঘটনা সামনে এসেছে। জানা যায় মোট ১৮৬ জনের নাম বিচারাধীন তালিকায় ছিল। সাম্প্রতিক তালিকা প্রকাশের পর দেখা যায় ১৮৪ জনের নাম বাদ যায় তবে বাকি ২ জনের নাম এখনো বিচারাধীন। স্থানীয়দের অভিযোগ, ১৮৪ জনের মধ্যে ১৮৩ জনের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই বাদ পড়া ভোটারদের অধিকাংশই মতুয়া সম্প্রদায়ভুক্ত বলে জানা যায় । স্থানীয়দের দাবি, তাদের কাছে পুরনো প্রমাণপত্র থাকা সত্ত্বেও নাম বাদ যাওয়া অযৌক্তিক। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে আর দ্রুত এই সমাধানের দাবি জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, ' ১৭৩ নম্বর বুথে মোট ৩৯৮ জন ভোটারের নাম বাদ গেছে। তাদের জন্ম এখানে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার সত্ত্বেও তাদের নাম বাদ যায়। চক্রান্ত করে মতুয়াদের নাম কাটা হয়েছে বলে অভিযোগ জানান স্থানীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তারা বলেন তিনি বলেছিলেন কোনো হিন্দুর নাম বাদ যাবে না। তাহলে আজকে তাদের নাম বাদ যাওয়ার কারণ কী তা জানতে চাইছেন স্থানীয়রা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের