নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা। ফ্রেজারগঞ্জ ফিশারিজ ঘাট থেকে মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলারের মধ্যে একটি ট্রলার হঠাৎই ডুবে যায় সমুদ্রের বুকে।

সূত্রের খবর, ঘটনাটি ঘটে বুধবার ভোররাতে, সমুদ্রসৈকত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। ওই ট্রলারে মোট ১৮ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন দুই মৎস্যজীবী। ভোররাতে আচমকাই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। সঙ্গে থাকা অন্য দুটি ট্রলারই খবর পাঠায় কোস্টগার্ড ও মৎস্য দফতরে। খবর পেয়ে তৎপর হয় নামখানা ও ফ্রেজারগঞ্জ কোস্টগার্ড টিম। উদ্ধার অভিযান শুরু হয়েছে সমুদ্রে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই মৎস্যজীবীর খোঁজে সারারাত ধরে চলেছে তল্লাশি অভিযান। সমুদ্রে সার্চলাইট ও বিশেষ বোট মোতায়েন করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরে উত্তাল অবস্থা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ফ্রেজারগঞ্জ ও নামখানা উপকূলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। অন্য মৎস্যজীবীদেরও সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া এক মৎস্যজীবী জানিয়েছেন, “হঠাৎ বড় ঢেউ এসে ট্রলারের পাশে আছড়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ট্রলারটা উল্টে যায়। আমরা প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিই।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের