নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাতের অন্ধকারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জের মাজদিয়া এলাকায়। নিহত যুবকের নাম রাজু দাস (৩৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নালুপুরের বাসিন্দা রাজু দাস পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। শুক্রবার গভীর রাতে কর্মস্থল থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় কৃষ্ণখালী এলাকায় দ্রুতগতির কারণে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে।
প্রচণ্ড ধাক্কায় চালক ছিটকে পড়েন রাস্তার ওপর। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে থাকেন তিনি। এর জেরে খুঁটিটিও মাটিতে পড়ে যায়। আশপাশের মানুষ ছুটে এসে ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ এসে দ্রুত উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী বাসিন্দা অমিত পাল বলেন, 'আমি কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলাম। ছেলেটি আমাকে অতিক্রম করে কিছুটা এগোতেই এমন দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই। আমাদের ধারণা ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের