নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - তিথি পড়তেই শহর আশেপাশের এলাকাজুড়ে শুরু হয়েছে ভাইফোঁটার আনন্দ। সকাল থেকেই ঘরে ঘরে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছেন। শহরের পাড়াগলিতে শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ভাইবোনদের খুশির চিৎকার।

সূত্রের খবর, বাজারেও লক্ষ্য করা যাচ্ছে উৎসবের ধুমধাম। মিষ্টির দোকানগুলোতে উপচে পড়েছে ভিড়। বিশেষ করে চমচম, সন্দেশ, ল্যাংচা, রসমালাইয়ের চাহিদা বেড়েছে। অনেকে বাড়িতে উৎসবের বিশেষ ভোজের আয়োজন করেছেন।

পোলাও, চাটনি, পায়েসে ভরা পাতে আজ ভরে উঠেছে উৎসবের ছোঁয়া জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে যেমন বৌদ্ধপাড়া, দত্তবাগান, শিববাড়ি, হাকিমপাড়া- দুপুর পর্যন্ত চলছে ভাইফোঁটার আনুষ্ঠানিকতা। অনেক বোন ভাইদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করছেন আনন্দের মুহূর্ত।

ভাইফোঁটার এই বিশেষ দিনে জলপাইগুড়ি যেন ভরে উঠেছে ভালোবাসা, মমতা আর পারিবারিক বন্ধনের উষ্ণতায়। বন্ধনের এই দিনে ছোট-বড় সবাই মিলেমিশে উদযাপন করছেন, শহরের প্রতিটি রাস্তা, গলি আর ঘরবাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের রঙ আর উচ্ছাস।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের