নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রাজ্যে সুপ্ত প্রতিভার অভাব নেই। কোণায় কোণায় ছড়িয়ে আছেন শিল্পীরা। যারা সুযোগ পেলেই তাদের প্রতিভা উপস্থাপন করেন সকলের সামনে। তেমনই পুজো এলেই নিজের প্রতিভা তুলে ধরেন বাঁকুড়ার জুনবেদিয়ার বাসিন্দা তথা ব্যতিক্রমী শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। ইন্দ্রনীল বাবুর বিরল সৃষ্টি বোতল বন্দী দুর্গা। ছোটবেলা থেকেই হাতের কাজ নিয়ে আগ্রহ ছিল। সেই আগ্রহ এবার পরিণত হল সকলের ভালবাসায়।

বাঁকুড়ায় ইন্দ্রনীল বাবুর প্রতিভা জানেন না এমন লোক খুব কমই আছে। প্রত্যেক বছর পুজো এলেই নতুন চমক দিতে শুরু করেন তিনি। এবারও তেমনই একটি চমক নিয়ে এলেন। সূক্ষ্ম মাটির কাজ সহ অভিনব বুদ্ধি সবই যেন তার হাতের মুঠোয়। এই বছর সসের বোতলের মধ্যে দুর্গা প্রতিমা সহ তার পরিবারকে বানিয়ে নতুন কীর্তি গড়লেন। সরষে আর গমের উপর মাটি দিয়ে সপরিবারে দেবী দুর্গার প্রতিমা বানালেন ইন্দ্রনীল বাবু। বোতলের মধ্যে দন্ডায়মান দেবী দুর্গা সহ তার চার সন্তান। ইন্দ্রনীল বাবুর এই বিরল প্রতিভাকে কুর্নিশ জানান সকলেই।

ইন্দ্রনীল বাবু বলেছেন , "ছোটবেলা থেকেই আমি ছবি আঁকতাম। হাতের কাজ ভীষণই পছন্দ আমার। তবে আমার মনে একটাই ভাবনা ছিল যে মানুষকে কিভাবে চমকে দেওয়া যায়। এরপরই হাতের কাজ শুরু করি। পাথর , মাটি সবকিছু দিয়েই আমি নতুন কিছু বানানোর চেষ্টা করি। দুর্গাপুজো চলেই এসেছে। তাই এবার ভাবলাম যে কিছু একটা নতুন করতে। পুরোটাই মাটি দিয়ে বানিয়ে বোতলের মধ্যে দেবী দুর্গার পরিবার বানালাম। আশা করছি সকলের এই প্রচেষ্টা ভাল লাগবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের