নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বিধানসভা নির্বাচনে বাকি মাত্র হাতে গোনা আর কয়েকদিন। আর এই নির্বাচনকে লক্ষ্য রেখেই মাঠে নেমে পড়েছে শাসক শিবির। নির্বাচনের আগে একের পর এক রণ সংকল্প সভা থেকে বিজেপিকে তোপ দেগেছে অভিষেক। শুক্রবার অভিষেকের জনসভা কার্যত পরিণত হল তৃণমূলের শক্তি প্রদর্শনের মঞ্চে।
সভায় বক্তব্যের শুরু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএম ও বিজেপিকে একযোগে নিশানা করেন। বাম আমলের কুখ্যাত নেতাদের নাম ধরে আক্রমণ করে তিনি বলেন, ' যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ করছে, ৩৪ বছর মানুষকে অত্যাচার করেছে, আজ তারা বিজেপির নেতা। বোতল নতুন, মদ পুরনো। জার্সি পাল্টেছে। আগে সিপিএমের হার্মাদ ছিল, আজ বিজেপির জল্লাদ।' অভিষেক আরও বলেন, ' মেদিনীপুরে যদি কোনও বুথে, কোনও বিধানসভায় বিজেপির কোনও নেতা লিড পায়, তা হলে এই সিপিএমের হার্মাদগুলিকে অক্সিজেন দেওয়া হবে। এটা মাথায় রাখতে হবে।'
অভিষেকের আরও অভিযোগ, ' বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কী? নীচে সিপিএমের হার্মাদ আর উপরে বিজেপির গদ্দার, যারা এক সময় সিপিএম করে বাংলার হাজার হাজার মানুষকে ভীত সন্ত্রস্ত করে। এই মেদিনীপুরের মাটিতে গত ২৫ বছরে কংগ্রেস, পরে তৃণমূলের কর্মীদের অত্যাচার করেছে। পুকুরে বিষ, ঘরবন্ধ, ঘরে আগুন লাগিয়ে দেওয়া। আমরা সে সব দেখেছি।'
এরপরই তিনি বিধানসভা ভোটের অঙ্ক স্পষ্ট করে দেন অভিষেক। তিনি বলেন, ' যে মা-মাটি-মানুষের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে অগ্রণী ভূমিকা নিয়েছে এই জেলার মানুষ। গত বিধানসভা ভোটে ১৫টির মধ্যে ১৩টি আসনে জিতিয়ে জয়যুক্ত করেছিলেন। খড়্গপুর সদর আর ঘাটালে অল্প কিছুর ব্যবধানে আমাদের প্রার্থী পরাজিত হন। এ বার অঙ্গীকার নিতে হবে, ১২-৩ নয়। ১৫-০ তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হার্মাদ রয়েছে, সব কটাকে বিদায় দিতে হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের