নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বেশ কিছুদিন ধরেই চলছিল স্বামী স্ত্রীর বৈবাহিক অশান্তি। শুক্রবার হটাৎই তালা বন্ধ ঘর থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। এরপর এক বছরের পুত্র সন্তানকে নিয়ে পলাতক মৃতার স্বামী বৈদ্যনাথ পাত্র। ঘটনাটি জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত হিজলগোরা গ্রামের। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর , বৈদ্যনাথ পাত্র নামক এক ব্যক্তি তার স্ত্রী সহ এক বছরের সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে হিজলগড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকেন। রোজই স্বামী স্ত্রীর মধ্যে চলতো অশান্তি। শুক্রবার হটাৎই এক বছরের সন্তানকে নিয়ে সকাল ৭ টা নাগাদ বৈদ্যনাথ পাত্র বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে যান। সঙ্গে স্ত্রী না থাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকেন। বাড়ির ভেতরে ঢুকে দেখা যায় খাটিয়ার নিচে কাপড় ঢাকা অবস্থায় বৈদ্যনাথ পাত্রের স্ত্রীর মৃতদেহ পরে রয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দা তন্ময় মন্ডল ঘটনা প্রসঙ্গে জানান , “দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। শুক্রবার হটাৎই বৈদ্যনাথ ওর ছেলেকে নিয়ে বেরিয়ে যাওয়ায় আমরা অবাক হয়। সন্দেহে হলে আমি বারবার ফোন করি বৈদ্যনাথকে। কিন্তু একবারও ফোন ধরেনি সে। এরপর আমাদের সন্দেহ হলে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ আসলে আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে তালা ভেঙে ঘরে ঢুকে দেখি বৈদ্যনাথের স্ত্রীর মৃতদেহ পরে রয়েছে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের