নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বরানগরের স্বর্ণ ব্যবসায়ী শংকর জানার নৃশংস হত্যাকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তে মিলল ঝাড়খণ্ড ও বিহার যোগ। জেলের ভেতর থেকেই খুন ও ডাকাতির ছক কষেছিল অভিযুক্ত সঞ্জয় মাইতি।
সূত্রের খবর, শনিবার ভরদুপুরে সঞ্জয়, সুরজিৎ এবং তাদের সঙ্গে থাকা ঝাড়খণ্ড-বিহারের তিন দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকে। কিছু গয়না দেখার অছিলায় দোকানে ঢুকে সঞ্জয় তার সহযোগীদের ‘কোড মেসেজ’ পাঠায়। মুহূর্তের মধ্যেই তারা দোকানের দরজা বন্ধ করে ১৫ কেজি সোনা প্রায় ১৭ কোটি টাকার গয়না লুট করে নেয়। এরপর শংকরবাবুর পা বেঁধে ভারী লোহার দণ্ড দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয় তাকে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ সোমবার সঞ্জয় ও সুরজিৎকে গ্রেফতার করে। ধৃতদের বারাকপুর আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
তদন্তকারীদের দাবি, প্রতারণার মামলায় জেলে থাকা অবস্থাতেই সঞ্জয় মাইতি তার পুরনো সহযোগীদের মাধ্যমে স্বর্ণ ডাকাতির ছক আঁকে। জামিনে মুক্তি পাওয়ার পর নারকেলডাঙার বাসিন্দা সুরজিৎ সিকদারের সহায়তায় বরানগরের শম্ভুনাথ দাস লেনের স্বর্ণের দোকান ‘সরস্বতী চেন অ্যান্ড অর্নামেন্টসে' নজর দেয় সে। দোকান মালিক শংকর জানা প্রতিদিন দুপুরে একাই দোকান সামলাতেন এই তথ্য জানার পরই হামলার সময় নির্ধারণ করা হয়।
ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হলেও। পুলিশের অনুমান, ঘটনার সঙ্গে যুক্ত বাকি তিন দুষ্কৃতী বর্তমানে ঝাড়খণ্ড বা বিহারে পালিয়ে রয়েছে। তাদের ধরতে একাধিক রাজ্যে অভিযান শুরু হয়েছে। জেল থেকেই এমন ভয়ঙ্কর অপরাধের পরিকল্পনা উঠে আসায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের