নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার দুর্নীতি মামলায় লালবাজার পুলিশের অভিযান। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরে হানা দেয় পুলিশ। কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার অর্থ দফতরের কর্মী।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে লালবাজারের চার সদস্যের তদন্তকারী দল হঠাৎই অভিযান চালায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে পুলিশ। এরপরেই আর্থিক দুর্নীতি মামলায় জড়িত থাকার অপরাধে বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরের কর্মী ভক্ত মণ্ডলকে গ্রেফতার করে লালবাজার পুলিশ। ভক্ত মন্ডলের কাছ থেকে ইতিমধ্যে একাধিক হার্ড-ডিস্ক উদ্ধার করেছে পুলিশ। সেখানকার তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরের সঙ্গে জড়িত কোটি টাকার আর্থিক দুর্নীতিতে সরাসরি যোগ রয়েছে ভক্ত মন্ডলের। দীর্ঘদিন পলাতক থাকার পর গুজরাত থেকে তাকে গ্রেফতার করে লালবাজার পুলিশ। তদন্তের অগ্রগতির জন্য মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের অর্থ দফতরে হানা দেয় পুলিশ আধিকারিকরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের