নিজস্ব প্রতিনিধি , আগরতলা - ইটভাটায় পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে পরে বিরাটাকার চুল্লি। সেই চুল্লির নিচে পড়ে মৃত্যু হয় ৩ শ্রমিকের। আহত হয় চারজন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কমলপুরে।

সূত্রের খবর , বুধবার কমলপুর মহকুমার অপরেস্কর এবিসি ইটভাটার বুড় চুল্লিতে আগুন দেওয়ার দিন ছিল। সঙ্গে ছিল ব্রহ্মা পুজো। ব্রহ্মা পুজোর পর আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে চুল্লিটি। চুল্লির তলায় চাপা পড়ে মারা যান দুবল দেবনাথ , পিংকু শীল ও অনিল গৌতম। তারা দুজনেই স্থানীয় বাসিন্দা।

আহত বিধ শর্মা , সন্তোষ গুপ্তা, হারকিস চৌহান-সহ হারকিস সরোজ বহিরাগত। আহত ও নিহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত অগ্নিনির্বাপক গাড়ি এসে পৌঁছায় ঘটনাস্থলে। উন্নত চিকিৎসার জন্য আহতদের জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়েই দ্রুত হাসপাতালে যান এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন তিনি।

বিধায়ক মনোজ কান্তি দেব বলেন , "ঘটনাটি ভীষণই হৃদয়বিদারক। ভাবতেই পারছিনা এমন একটা ঘটনা ঘটে যাবে। পুরো চুল্লিটা বিদ্ধস্ত হয়ে গেছে। নিহতরা এলাকার বাসিন্দা। নিহতদের পরিবারের উদ্দেশ্যে গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের