নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ব্রিগেডে সভার স্বপ্ন আপাতত থমকে গেল। সেনার অনুমতি না মেলায় ব্রিগেড মাঠে সভা করতে পারছেন না জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। তবে সভা বাতিল নয়, স্থান বদল। ব্রিগেডের পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি নিজের এলাকা বেলডাঙায় সভা করার ঘোষণা করলেন হুমায়ুন কবীর।
যেখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিশাল পরিসর, সেখানে বেলডাঙার একটি মার্বেল দোকানের পাশের মেঠো ধানজমিতে সভা এই বৈপরীত্য নিয়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবুও হুমায়ূন কবীরের দাবি, বেলডাঙাতেই তিনি ১০ লক্ষ মানুষের জমায়েত করবেন। একইসঙ্গে, ওই দিনই তৃণমূল ও বিজেপির একযোগে 'মৃত্যুঘণ্টা' বাজানোর ডাক দিলেন হুমায়ুন কবীর। তার অভিযোগ, ব্রিগেডে সভার অনুমতি না পাওয়ার পিছনে বিজেপি ও তৃণমূলের যৌথ ষড়যন্ত্র রয়েছে। প্রশাসনের তরফে শহীদ মিনারে সভা করার প্রস্তাব দেওয়া হলেও, সেখানে ছোট জায়গায় সভা করতে নারাজ তিনি।
হুমায়ুন কবীর জানান, যে মাঠে জনতা উন্নয়ন পার্টির জন্ম হয়েছিল, সেখানেই শনিবার বেলা ১টায় তার সভা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ঘোষণা করে তিনি বলেন, ৩১ জানুয়ারির পর তার দলের জোটের দরজা বন্ধ হয়ে যাবে। এরপর তিনি একাই ১৮২টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করবেন।
বেলডাঙায় সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, ' আমি মুর্শিদাবাদ জেলায় একজন জন প্রতিনিধি হিসেবে গত দুদিনের ঘটনার নিন্দা করছি। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি নিজে একাধিকবার দাবিদাওয়া আদায়ে একাধিকবার আন্দোলন এবং অবরোধ করেছি। কিন্তু চেষ্টা করেছি মানুষের যেন অসুবিধা না হয়। সেদিন লোকজন কেউ কেউ মাদক সেবন করে পথ অবরোধ করতে নেমেছিল। আমি কোনোদিন দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে রাজনীতি করিনি। কোনোদিন করব না।'
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...