নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ব্রিজ তৈরির নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল নাগরিক মঞ্চ। বৃহস্পতিবার গোবিন্দপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে পথ অবরোধে সামিল হন সংগঠনের পুরুষ সহ মহিলা সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে।
সূত্রের খবর , সেতু নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল ৯০০ কোটি টাকা। তাই জমি গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়। প্রায় একশোরও বেশি চাষি জমি দিলেও তাঁরা জমি বিক্রির নির্ধারিত অর্থ থেকে বঞ্চিত। চাষিরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। এই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে শান্তিপুরে সড়কপথ অবরোধ করে বিক্ষোভ দেখায় নাগরিক মঞ্চ। ফলে ১২ নম্বর জাতীয় সড়কে বেশ কয়েক ঘন্টা ধরে বন্ধ থাকে যান চলাচল। লরি, বাস , ছোট গাড়ি থেকে শুরু করে সমস্যা পরে সাধারণ মানুষ।
নাগরিক মঞ্চের বিক্ষোভকারী দীনেশ রায় জানিয়েছেন ," ব্রিজ তৈরীর নাম জমি দখল করে বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ হয়েছে। প্রকৃত চাষীরা টাকা পায়নি। জমি নিয়ে লক্ষ লক্ষ টাকাদুর্নীতি হয়েছে, তার জবাব চাই, দালালরা সব পয়সা নষ্ট করেছে। দুর্নীতিমূলক অসাধু ব্যক্তিদের থেকে টাকা ফেরত নেওয়া হোক। যতক্ষণ বিহীত না হবে ততক্ষণ আন্দোলন চলবে ।"
বিক্ষোভকারী নিপেন মন্ডল জানান ," কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টাকা দিয়েছে সেই টাকা চাষীদের দিয়েও ব্রিজের কাজ শুরু করা যায়। অথচ ব্রিজের কাজ শুরু হয়নি, এমনকি চাষীরা সঠিক পরিমাণ টাকা পায়নি। আমরা রাজ্য সরকারের সামনে চাষীদের শোচনীয় অবস্থাটা তুলে ধরতে চাই। চাষীদের অধিকারের জন্য নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজ এই আন্দোলন। ডিএম , বিএলআরও না আসা অবধি আন্দোলন চলবে ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের