সকালে রোদে গরমে ঘাম ঝরছে, দুপুরে হাঁসফাঁস, বিকেলে আবার হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি। বাইরে একরাশ কাদা, ভেজা জামাকাপড়ে ভ্যাপসা ঘাম। এই দোলাচলই শরীরের সবচেয়ে বড় শত্রু। বিশেষ করে ছোটদের। বর্ষার এই সময়টা যেন একেবারে রোগের আঁতুড়ঘর। জলবাহিত, মশাবাহিত, এমনকি ছোঁয়াচে রোগও মুহূর্তে কাবু করে দিতে পারে আপনার সন্তানকে।
ফ্লু, নিউমোনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনপক্স, টাইফয়েড, হেপাটাইটিস এগুলিই এই মরশুমের প্রধান আতঙ্ক। সামান্য অসাবধান হলেই বড়ো সমস্যার রূপ নিতে পারে। শিশুদের এইসময় বিশেষ নজরে রাখার চেষ্টা করুন।

ফুটানো জল ছাড়া খাওয়াবেন না, স্নানের জলও জীবাণুমুক্ত হতে হবে। রাস্তার কাটা ফল বা ফাস্টফুড একেবারেই নয়। এর বদলে বাড়িতে তৈরি হালকা খাবার দিন। কমলালেবু, লেবু, দই, লস্যি, বাদাম, আদা-মধু, তুলসীপাতা শরীরকে শক্তি আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।প্রতিদিন অন্তত ৬–৭ ঘণ্টা ঘুম দরকার। সামান্য খেলাধুলোও ইমিউনিটি বাড়ায়। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। দিনে কয়েকবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করান। রাতে অবশ্যই মশারি ব্যবহার করুন।
১০৪ ডিগ্রির কাছাকাছি জ্বর কিংবা
জ্বরের সঙ্গে সর্দি-কাশি বা ডায়রিয়া
প্রস্রাবের পরিমাণ হঠাৎ কমে যাওয়া,
ডিহাইড্রেশন বা হঠাৎ অবসাদ
এমন হলে দেরি না করে শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে যান।
ফ্লু, টাইফয়েড, চিকেনপক্স, হেপাটাইটিস- এ এগুলো বর্ষার আগে দিলে অনেকটা সুরক্ষা মেলে। অনেক সময় এগুলো সরকারি কার্ডে লেখা না থাকলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে এগিয়ে যান।মনে রাখবেন, বৃষ্টি আর গরমের এই খেলায় শরীর দ্রুত ভেঙে পড়ে। তবে সামান্য যত্ন আর কিছু সহজ অভ্যাসই পারে আপনার সন্তানকে রোগের হাত থেকে রক্ষা করতে।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের