নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - টানা কয়েকদিনের বৃষ্টিতে ক্রমেই ফুলেফেঁপে উঠছে কেলেঘাই নদী। নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক এলাকায় শুরু হয়েছে তীব্র নদীভাঙন। ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে এলাকাবাসীদের তরফে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলা থেকে উৎপত্তি হয়ে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, সবং সহ পূর্ব মেদিনীপুরের পটাশপুর, ভগবানপুরের বিস্তীর্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে কেলেঘাই নদী। নাব্যতা কমে যাওয়ার কারণে আগে ফি বর্ষায় বন্যা দেখা দিত পটাশপুরে। তাই কেলেঘাই পটাশপুরের মানুষের কাছে 'দুঃখের নদী' হিসেবে পরিচিত। এই বছরও একই চিত্র দেখা গেলো সেই নদীতে। কচুরিপানার কারণে নদীপথে বাঁধার ফলে বাড়ছে জলস্তর। এলাকায় বেশ কয়েকটি জায়গায় ধ্বস নেমেছে। অতিরিক্ত কচুরিপানা বাড়ার ফলেই জল নিচের দিকে টানছেনা। দ্রুত কচুরিপানা সাফাইয়ের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,'জল প্রত্যেক বছর বাড়ে। আমরা নদীপাড় এলাকায় বসবাস করি। অত্যন্ত আতঙ্কের সঙ্গে দিন কাটাতে হয় সবাইকে। পাশাপাশি প্রত্যেকটা গ্রামকেও আতঙ্কের সঙ্গে থাকতে হয়। আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের