নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - টানা বৃষ্টির জেরে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরিতে বড় ধরনের সমস্যায় পড়েছেন শিলিগুড়ি এলাকার উদ্যোক্তারা। পুজো শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন। এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। তবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হওয়া ভারী বৃষ্টির ফলে একাধিক প্যান্ডেল ভিজে গেছে।
স্থানীয় সূত্রের খবর , বৃষ্টির কারণে বাঁশ , কাঠ ভিজে যাওয়ায় কাঠামো দাঁড় করাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। সারাদিন কাজ করার পর রাতের বেলায় প্যান্ডেলগুলোকে ত্রিপল দিয়ে ঢেকে রাখতে বাধ্য হচ্ছে। বৃষ্টিতে শুধু দুর্গাপুজোর প্যান্ডেল নয় , আসন্ন গণেশপুজোর জন্য প্রায় পুরোপুরি প্রস্তুত মণ্ডপগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে অন্তত কাজের গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যেই প্যান্ডেল প্রস্তুত শেষ করা সম্ভব হবে। তবে আপাতত শিলিগুড়ি জুড়ে পুজোর আনন্দের প্রস্তুতির পাশাপাশি উদ্বেগও সমানতালে বাড়ছে।
অনেক মণ্ডপশিল্পী জানিয়েছেন , যদি এভাবে টানা বৃষ্টি হয় , তাহলে তৈরি করা প্যান্ডেলের বড় ক্ষতি হবে। এতে সময় , শ্রম , অর্থ সব দিক থেকেই ক্ষতির মুখে পড়তে হবে উদ্যোক্তাদের। আবহাওয়াবিদরা জানিয়েছেন , আগামী কয়েকদিন শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই উদ্যোক্তাদের মাথায় চিন্তার ভাঁজ বেড়েছে ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের