নিজস্ব প্রতিনিধি , রায়পুর - সিরিজের দুই ম্যাচেই শতরান করলেন বিরাট কোহলি। শতরান পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড। শেষে লড়াই চালিয়েছেন কেএল রাহুল। তবুও কাজ হাসিল হল না ভারতের। প্রোটিয়াদের ব্যাটিংয়ের সামনে ব্যর্থ ভারতীয় বোলিং। ফের বাভুমার অধিনায়কত্বে সফল দক্ষিণ আফ্রিকা। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় পেল প্রোটিয়া শিবির। শতরান করলেন এইডেন মার্করাম। সিরিজের ফলাফল ১-১। ফাইনাল শনিবার।
জবাবে ব্যাটে নেমে ৪৯.২ ওভারেই জয়ের রান তুলে দেয় দক্ষিণ আফ্রিকা। ১১০ রান করেন মার্করাম। ১০ টি চার সহ ৪ টি ছক্কা মারেন। বড় রানের জন্য একেবারেই প্রয়োজনীয় ইনিংসটি খেলে গেছেন তিনি। ডি কক ব্যর্থ হওয়ায় হাল ধরেন বাভুমা। যদিও ৪৬ রানেই সাজঘরে ফেরেন। এরপর ব্রিটজকে ৬৮ ও ব্রিভিস ৫৪ রান করে মিডল অর্ডারের দায়িত্ব সামলান। ৫ টি ছয় মারেন বিধ্বংসী ব্রেভিস। তাদের এই ইনিংসেই কার্যত জয়ের রাস্তায় পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর বাকি কাজটা সামলে নেন টনি ডে জর্জি , করবিন বসচ , কেশব মহারাজ। ২৯ রান করেন বসচ। রিটায়ার্ড আউট হয়ে ফেরেন জর্জি। তবে দলের জয়ে কোনো অসুবিধে হয়নি।
টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। প্রথমে ব্যাটে নেমে ৫ উইকেটে বিনিময়ে ৩৫৮ রান করে ভারত। শুরুটা ভাল হয়নি ভারতের। ২২ রান করেন যশস্বী। ১৪ করে ফেরেন রোহিত শর্মা। এরপর বাকি গল্পটা লেখেন বিরাট কোহলি , ঋতুরাজ গায়কোয়াড। দুজনেই শতরান করেন।
প্রথম ম্যাচে ভাল শট খেলে ব্রেভিসের হাতে তালুবন্দি হন।উড়ন্ত ক্যাচ ধরেন ব্রেভিস। দ্বিতীয় ম্যাচে নিজেকে প্রমাণ করে দিলেন। ১২৬ এর স্ট্রাইক রেটের ৮৩ বলে ১০৫ রান করেন। ১২ টি চার সহ ২ টি চার মারেন। অন্যদিকে, বিরাটও দাপটের সঙ্গে শতরান করেন। ৯৩ বল সময় লাগে তার। তিনি মেরেছেন ৭ টি চার সহ ২ টি ছয়।
এরপর কেএল রাহুল অসাধারণ ইনিংস খেলেন। ৬ টি চার সহ ২ টি ছয়ের সঙ্গে ৬৬ রান করেন। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। ২ টি চার মেরে তিনি করেন ২৭ বলে ২৪। ওয়াশিংটন সুন্দর ১ রানেই প্যাভিলিয়নে ফেরত যান। ২ টি উইকেট নেন মার্কো জানসেন। ১টি করে পান লুঙ্গি এনগিডি , নান্দ্রে বার্গার।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের