নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাচ্চারা ঢেঁড়শ একেবারেই পছন্দ করেননা। মা বাবা হাজার চেষ্টা করলেও বাচ্চাদের ঢেঁড়শ খাওয়াতে পারেন না। শুধু বাচ্চারাই নয় , বড়রাও অনেকেই পছন্দ করেন না এই সব্জি। তবে বাচ্চা বড় উভয়ই ফ্রায়েড আইটেম ভীষণ পছন্দ করেন। তাই ঢেঁড়শ দিয়ে এবার বানিয়ে ফেলুন মুচমুচে জলখাবার। বর্ষার সন্ধ্যেতে জমে যাবে এই পদ।
উপকরণ -
১৫ টি ঢেঁড়স লম্বালম্বিভাবে চার ভাগে কাটা
২ টেবিল চামচ বেসন
২-৩ চা চামচ চাট মশলা
আধ চা চামচ আমচুর
১ চা চামচ মরিচ গুঁড়ো
১ চিমটে গুঁড়ো লঙ্কা
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ লেবুর রস
স্বাদমতো নুন
রন্ধন প্রণালী -
ঢেঁড়স কাটার আগে ভাল ভাবে ধুয়ে জল পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ব্যাটারে ডোবানোর আগেও চিরে নেওয়া ঢেঁড়সের টুকরোগুলো ন্যাপকিনে রেখে দিন। এবার একটি পাত্রে ঢেঁড়স ও তেল ছাড়া বাকি সমস্ত উপকরণ ১ টেবিল চামচ জল দিয়ে একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করুন। এবার চিরে নেওয়া ঢেঁড়সের টুকরো গুলো মিশ্রণে মাখিয়েই তেলে দিন। সোনালি বাদামী রঙ ধরা অবধি অল্প অল্প করে ভাজুন। এবার একটি ন্যাপকিনের উপর ভাজা ঢেঁড়স গুলো তুলে রাখুন। উপরে সামান্য চাট মশলা দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন কুরকুরে ঢেঁড়স।ভাজার মিনিট ১৫-২০র মধ্যেই পরিবেশন করুন।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের