নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বেলা বাড়তেই আচমকা কেঁপে উঠেছে কলকাতা-সহ একাধিক জেলা।স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাটেও তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল । আচমকা এই তীব্র কম্পন ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ। প্রাণ বাঁচাতে রাস্তায় নামতে হয়েছে তাদের।

১টা ২০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমা সহ গোটা এলাকা ভূমিকম্পে কেঁপে উঠল। বসিরহাটে মহকুমার বিভিন্ন স্থানে কমবেশি ভূমি কম্প অনুভূত হয়।বাদুড়িয়ার রামচন্দ্রপুর গার্লস হাইস্কুলে ভূমি কম্পের আতঙ্কে ছাত্রীরা বাইরে বেড়িয়ে আসতে বাধ্য হয়। এছাড়া বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূতি হয়।

বসিরহাট থেকে ভাইরাল হওয়া বেশকিছু ছবিতে দেখা যাচ্ছে , প্রাণ বাঁচাতে রাস্তায় নেমেছে প্রায় কয়েকশো মানুষ। এমনকি কম্পনের পরও দীর্ঘক্ষণ ভয়ে বাইরে দাঁড়িয়েছিলেন তারা। ভাইরাল হওয়া বেশকিছু ছবিতে দেখা যাচ্ছে কারোর বাড়ির পাখা , জলের বোতল , টেবিল ফ্যান , চেয়ার কাঁপছে। এছাড়া কেউ কেউ জলের ড্রামও ক্যামেরাবন্দি করেছেন। ভূমিকম্প হলে সবথেকে আগে বোঝা যায় জলেই। এক ব্যক্তি জানিয়েছেন , "স্কুলের পাখা , বেঞ্চ সব নড়ছে। আমরা ভয়ে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছি।"

এক খুদে স্কুল পড়ুয়া জানিয়েছেন , " আমাদের তখন খেলার ক্লাস চলছিল। স্যার তখনও আসেনি। হঠাৎ দেখি বেঞ্চ , জলের বোতল , সিলিং ফ্যান সব নড়ছে। এরপর স্কুলের সকলেই খবর দিয়ে বলল নিচে নেমে আসতে। আমরাও তাই করলাম নিচে এসে স্কুল থেকে বাড়ি চলে গেলাম।"

গ্যারেজ কর্মী বাপি সর্দার জানিয়েছেন , "আমি বসেছিলাম হঠাৎই দেখি আমার দোকানের সবকিছু নড়ছে। একটা চারচাকা গাড়ি দেখি দুলছে।।প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। দেখি নামাজ পড়তে পড়তে সকলেই বাইরে বেরিয়ে এসেছে। এলাকার মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের