নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের উঠে এল বাংলাদেশি অনুপ্রবেশ ও ভুয়ো নথি প্রাপ্তির অভিযোগ। বসিরহাট এলাকায় ২ ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিককে ‘বাবা’ দেখিয়ে ভোটার কার্ড ,আধার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরি করার অভিযোগ উঠলো। সব জেনেও গোটা ঘটনা টাকির BLO-প্লাবন বিশ্বাস দায় এড়িয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
স্থানীয় সূত্রের খবর , বসিরহাট এলাকার টাকি পৌরসভার রফিউল মন্ডল তার নিজের স্ত্রীর কাকা আব্দুল আমিন মন্ডলকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড , আধার কার্ড তৈরি করেছে। অন্যদিকে একই বুথে আব্দুল সাত্তার মন্ডল প্রতিবেশী জাবেদ আলি মন্ডলকে বাবা সাজিয়ে ভারতের নাগরিকত্ব তৈরি করেছে। যদিও সাত্তার মন্ডল সহ তার পরিবারের লোক দাবি করে যে তাদের বাড়ি বসিরহাটে। তবে তারা স্বীকার করে যে ২০০২ সালের ভোটার তালিকায় তাদের পরিবারের কারোর নাম ছিল না।

গোটা বিষয় নিয়ে সাত্তার মন্ডলের স্ত্রী সুখমতি বিবি জানিয়েছেন,'আমার বসিরহাটের দেবরাজপুরে বাড়ি। ২০০২ সালে আমাদের ভোটার লিস্টে নাম নেই কারণ আমরা তখন বাইরে কাজে গিয়েছিলাম। জাবেদ আলি মন্ডল আমার শ্বশুর হয় তাই তার নাম আমাদের সমস্ত সরকারি কাগজে আছে। SIR এর সমস্ত ফর্ম আমরা জমা দিয়েছি।তাই BLO আমাদের কিছু বলেননি'।

গোটা বিষয় নিয়ে বসিরহাটের বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য জানিয়েছেন,'জাবেদ আলির সমস্ত কাগজপত্র নিয়ে সাত্তার মন্ডল তার নিজস্ব সরকারি কাগজ তৈরি করেন। শুধু তাই নয় তারা প্রধানমন্ত্রীর আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্প পেয়ে লাভবান হয়। তাছাড়া এই ঘটনা শাসকদলের সমর্থন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এর পিছনে পুরোপুরি তাদের হাত রয়েছে। এরকম ঘটনা পুরো বসিরহাটে একাধিক অঞ্চলে রয়েছে। এটি তার মধ্যেই একটি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের