নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহেই এবার দাম্পত্য জীবনে নজিরবিহীন ‘বউ-বদলের’ ঘটনা সামনে এল। পরকীয়ার প্রতিশোধ নিতে এমনই এক চরম ও অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন ময়নাগুড়ির এক যুবক। বিষয়টি ঘিরে উত্তরবঙ্গজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ফালাকাটা ফুলবাড়ি এলাকার এক যুবকের সঙ্গে কয়েক বছর আগে সামাজিক মাধ্যমে পরিচয় হয় ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক গৃহবধূর। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সেই সম্পর্ক পরবর্তীতে প্রেমের দিকে গড়ায়। প্রায় দেড় মাস আগে তাঁরা নিজেদের পরিবার ছেড়ে চলে যান বলে অভিযোগ। এরপর থেকেই দুই পরিবারে শুরু হয় অশান্তি ও খোঁজাখুঁজি। খোঁজখবর করতে গিয়েই জানা যায়, দু’জন একসঙ্গেই বাড়ি ছেড়ে পালিয়েছেন।
এই ঘটনার পর ফালাকাটার ওই ব্যক্তির স্ত্রী আর ময়নাগুড়ির ওই মহিলার স্বামীর মধ্যে যোগাযোগ তৈরি হয়। প্রথমে নিজেদের দুঃখের কথা ভাগ করে নিলেও পরে তাঁদের মধ্যেও ঘনিষ্ঠতা বাড়ে। শেষ পর্যন্ত নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন তাঁরা। গত মঙ্গলবার ওই মহিলা ময়নাগুড়িতে আসেন। বুধবার ধর্মপুরের জোড়পাকড়ি কালীবাড়িতে সামাজিক রীতি মেনে তাঁদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা গিয়েছে।
এই ঘটনায় এলাকাজুড়ে এখন তুমুল আলোচনা চলছে। অনেকেই মজা করে বলছেন, ‘রাজনীতিতে পালাবদল শুনেছিলাম, কিন্তু সংসারেও যে এভাবে স্বামী-স্ত্রী বদল হয়ে যাবে, তা কল্পনাও করিনি!’ যদিও এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
অন্যদিকে, নবদম্পতির তরফে ঘনিষ্ঠ মহলে দাবি করা হয়েছে, ‘যারা আমাদের জীবন ভেঙে দিয়েছে, তাদের জন্য আর কষ্ট পেয়ে লাভ নেই। তাই আমরা নতুন করে বাঁচার সিদ্ধান্ত নিয়েছি।’
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের