নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে তুঙ্গে শাসক - বিরোধী সংঘাত। বুধবার রাতে বিজেপির পরিবর্তন যাত্রার রথে ভাঙচুর চালানোর অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ পাল্টা অভিযোগের পরেও বৃহস্পতিবার শীতলকুচি এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন পরির্বতন যাত্রা থেকে প্রকাশ্যে তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক।
দোল কাটানোর পর ফের রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। কোচবিহারের পরির্বতন যাত্রা নিয়ে বুধবার থেকেই উত্তপ্ত এলাকা। বৃহস্পতিবার পরিবর্তন যাত্রা থেকে তৃণমূলকে নিশানা করেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তিনি বলেন, ' গতকাল কিছু দুষ্কৃতীরা আমাদের পরিবর্তন যাত্রার রথে হামলা চালিয়েছে। ভাঙচুর করেছে রাতের অন্ধকারে। পুলিশ নিয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। আজ মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি দম থাকলে সামনে এসে লড়াই করো।'
বিজেপি নেতা আরও বলেন, ' বিজেপির নেতারা সমস্ত কিছু কড়ায় গণ্ডায় আদায় করে নেবে। পশ্চিমবঙ্গকে আমরা বদলাতে চাই। যেভাবে নারীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে তার পরিবর্তন চাই। বিজেপি এলে অসম্পূর্ণ ডিএ আমরা দেবো। এই পরিবর্তন আমরা করবো পশ্চিমবঙ্গে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের