68a43e1910291_WhatsApp Image 2025-08-19 at 1.57.28 AM (1)
আগস্ট ১৯, ২০২৫ দুপুর ০২:৩৮ IST

বুলা চৌধুরীর পর ফের হুগলিতে চুরি, নাট্যশিল্পী অভিরূপ গুপ্তের বাড়ি দুষ্কৃতী হানা

নিজস্ব প্রতিনিধি , হুগলি- একই পাড়ায় ঘুরে ফিরে সেই চুরি। উত্তরপাড়া থানার এলাকায় ফের চুরির ঘটনা। হিন্দমোটরের সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চোরের হাত পড়ল কোন্নগরে নাট্যশিল্পীর ভাইয়ের বাড়িতে। টানা একাধিক চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে, মাস্টারপাড়ায়। সেখানকার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্ত। তাঁর মেজো ভাই অভিজিৎ গুপ্তর প্রয়াণের পর, ভাইয়ের স্ত্রী শিপ্রা গুপ্ত ওই বাড়িতে বর্তমানে থাকেন। সম্প্রতি নাতনি হওয়ায় তিনি ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছিলেন। ফলে বাড়ি ফাঁকা ছিল। পরিবারের অনুমান যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত তারা বাড়ির অন্দরমহল সম্পর্কে আগাগড়া পরিচিত।

বাড়ির বড় ছেলে অভিরূপ গুপ্ত জানিয়েছেন, রবিবার সন্ধের দিকে বাড়ির পিছনের গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। এরপর ঘরের আলমারির চাবি ব্যবহার করে ভেতরে থাকা সোনার গহনা, নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সোমবার সন্ধের পর প্রতিবেশীদের নজরে আসে চুরির ঘটনা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করে।

 অভিরূপ গুপ্ত 

তিনি আরও জানান, “আলমারি ভাঙা হয়নি। একেবারে চাবি ব্যবহার করেই খোলা হয়েছে। ঘরে কোথায় কী আছে, সেটা সে জানত। তাই আমার দৃঢ় বিশ্বাস পরিচিত কেউ এর সঙ্গে জড়িত।” তাঁর দাবি, বুলা চৌধুরীর বাড়িতে যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ চুরি উদ্ধার করেছে, তেমনই এ ঘটনারও কিনারা করবে বলে আশা রাখি।”

প্রতিবেশী অর্ণব দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষের কোনো নিরাপত্তা নেই। উত্তরপাড়ায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। বাড়িতে তালা মেরে কোথাও যাওয়া যাচ্ছে না।তিনি প্রশ্ন তোলেন, কোন্নগরের মাস্টারপাড়ার মতো শিক্ষিত একটি এলাকায় দিনের পর দিন কিকরে এতগুলো চুরির ঘটনা ঘটতে পারে?অবিলম্বে পাড়ার প্রত্যেকটি জায়গায় সিসিটিভি বসানোর ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। পুলিশকে সক্রিয় হতে হবে।”

ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী বলেন, “পুলিশ এবং পরিবারের অনুমান, পরিচিত কারও হাত রয়েছে এই ঘটনার পেছনে। একজনকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। তবে এলাকায় সিসি ক্যামেরা না থাকায় চোর ধরতে অসুবিধা হচ্ছে। গত এক বছরে কোন্নগরে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেগুলো না ঘটলেই ভালো হতো। তাই পুলিশের নজরদারি বাড়াতে হবে।”

কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী


 

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের