নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটের আগে নির্বাচন কমিশনের বৈঠকেই অস্বস্তিকর পরিস্থিতি। কোচবিহার দক্ষিণের সাধারণ পর্যবেক্ষক অনুরাগ যাদবকে প্রশ্ন করতে গিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঘটনাটি ঘিরে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
বুধবার পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করছিলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই সময় আচমকাই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বুথ সংখ্যা জানতে চান মুখ্য নির্বাচন কমিশনার। প্রশ্ন শুনে প্রথমে কিছুটা ঘাবড়ে যান অনুরাগ যাদব এবং তাৎক্ষণিকভাবে সঠিক উত্তর দিতে না পেরে তোতলাতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি জানান, ওই কেন্দ্রে ১২৫টি বুথ রয়েছে।
কিন্তু তার এই অনিশ্চিত উত্তরেই অসন্তুষ্ট হন জ্ঞানেশ কুমার। বৈঠকের মধ্যেই প্রকাশ্যে তাকে কাজ ছেড়ে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে এই মন্তব্য মেনে নেননি অভিজ্ঞ এই আমলা। বৈঠকের মধ্যেই প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, '২৫ বছর সার্ভিস করছি, এভাবে আপনি কথা বলতে পারেন না।' এই মন্তব্যের পর কিছু সময়ের জন্য বৈঠকে অস্বস্তিকর নীরবতা নেমে আসে। পরে অবশ্য বিষয়টি এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যান কমিশনার।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের