নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সামনেই পুজো। সেই আমেজেই বাঙালি মেতেছে কেনাকাটায়। লোকজনের ভিড়ে গমগম করছে বাজার হাট। আর লোকজন মানেই ভিড় হবে ধাক্কাধাক্কি বাড়বে। ভিড় শুরু হয়েছে সোনার দোকান থেকে ব্যাঙ্কেও। তাই তমলুক বাসিন্দাদের নিরপত্তা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

সূত্রের খবর , গত মাসেই শহরের ৯ নম্বর ওয়ার্ড থেকে উত্তরপ্রদেশের এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতারের ঘটনায় তমলুকবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এই পরিস্থিতি মোকাবিলা করতে বুধবার সকালে তমলুক মহকুমা অফিস সংলগ্ন এক বেসরকারি গেস্ট হাউসে পুলিশের পক্ষ থেকে আয়োজিত হয় এক বিশেষ বৈঠক। সেখানে ব্যাঙ্কের সরকারি সহ বেসরকারি শাখার আধিকারিক আর শহরের স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কর্তৃপক্ষ।

উপস্থিত ছিলেন ডিএসপি শান্তব্রত চন্দ , তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল আবরার , তমলুক থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা। পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে , উৎসবের দিনগুলিতে শহরে টহলদারি আরও জোরদার করা হবে , যাতে সাধারণ মানুষ নিরাপদে কেনাকাটার পাশাপাশি স্বচ্ছলভাবে লেনদেন করতে পারেন।

এক স্বর্ণ ব্যাবসায়ী প্রবীরকুমার চন্দ্র জানান,"ওরা বলছেন যে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি দোকানে সিসিটিভি লাগাতে হবে। দুইদিকে দুটো ক্যামেরা লাগাতে হবে , যাতে দেখতে পাওয়া যায় কখন কে যাচ্ছে আর কে কখন আসছে। তবে এই বৈঠকটা খুব জরুরি ছিল। কারণ এই বৈঠকটা অবশ্যই একটা সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য ছিল।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের