নিজস্ব প্রতিনিধি , নদীয়া - লোকাল ট্রেনে ব্যাগের মধ্যে পড়ে আছে সাত লক্ষ টাকা। কিন্তু হাতিয়ে না নিয়ে মালিকের হাতে ফিরিয়ে দিয়ে নজির গড়লেন দুই যাত্রী। প্রমাণ করলেন, সমাজে ভালো মানুষ আজও রয়েছে। ঘটনাটি সামনে আসতেই এলাকাজুড়ে প্রশংসার ঢেউ ছড়িয়েছে।
জিআরপি সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে শিয়ালদহ লোকালে ওঠেন দত্তপুলিয়ার বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শিল্পা সাধুখা। রানাঘাট স্টেশন ছাড়তেই তাঁর নজরে আসে পায়ের কাছে পড়ে থাকা একটি কলেজ ব্যাগ। বারবার পায়ে ধাক্কা লাগায় সন্দেহ হয়। পাশে থাকা বিএসএফ জওয়ান সুরাজ বিশ্বাসকে বিষয়টি জানান তিনি।

ব্যাগ তুলে ট্রেনজুড়ে মালিকের খোঁজ করেন সুরাজ, কিন্তু কোন সাড়া মেলে না। পরিচয়পত্র খুঁজতে ব্যাগটি খুলেই চমকে ওঠেন। চোখে পড়ে সাজানো কয়েকটি নোটের বান্ডিল, সবই পাঁচশো টাকার, মোট মূল্য প্রায় সাত লক্ষ। কোনও ঝুঁকি না নিয়ে আড়ংঘাটা স্টেশনে নেমে দু'জন মিলে স্টেশন মাস্টারের কাছে পুরো ঘটনাটি জানান। পরে বিভিন্ন সূত্র ধরে টাকার মালিক দত্তপুলিয়ার চিরঞ্জীত মণ্ডলকে শনাক্ত করা হয়। পরিচয় যাচাইয়ের পর তাঁর হাতে ব্যাগসহ সম্পূর্ণ টাকা তুলে দেওয়া হয়।
ব্যাগ পেয়ে আবেগপ্লুত চিরঞ্জীত বাবু জানান, 'অসাবধানতায় ভিড়ের মধ্যে ব্যাগ ফেলে নেমে পড়েছিলাম। ভেবেছিলাম আর হয়ত ফিরে পাব না। টাকা পেয়ে বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেলাম এখন। এই দুই মানুষের সততার কাছে আমি মাথা নত করছি। এরকম মানসিকতার কারণে আমরা ভারতবাসী আজও ভালবাসার বন্ধনে জুড়ে আছি '।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের