নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার থেকে টানা পাঁচ দিন বাতিল হাওড়া ডিভিশনের একাধিক লোকাল ট্রেন। নিয়ন্ত্রিত হবে আরও একটি লোকাল। ফলে পুজোর আগের মুহূর্তে চিন্তায় পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী।
সূত্রের খবর, ব্যান্ডেল–কাটোয়া শাখায় ট্রাফিক ব্লকের জন্য বাতিল করা হয়েছে এক জোড়া লোকাল ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাত্রীগ্রাম ও অম্বিকা কালনা স্টেশনের মধ্যে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন তিন ঘণ্টা করে ট্রাফিক ব্লক নেওয়া হবে। এই কারণে রেল পরিষেবায় আনা হয়েছে একাধিক পরিবর্তন। এই পাঁচ দিন ধরে প্রতিদিন বাতিল থাকবে ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ নম্বর লোকাল এবং কাটোয়া থেকে ৩৭৭৪৮ নম্বর লোকাল। পাশাপাশি ৩৭৯২৪ নম্বর কাটোয়া–হাওড়া লোকালকে কাটোয়া ও ধাত্রীগ্রামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত করা হবে।
রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্পেশাল বা দেরিতে চলা ট্রেন সহ নতুন চালু হওয়া ট্রেনগুলির পথও পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা হতে পারে। যাত্রীদের স্টেশনগুলির পাবলিক অ্যাড্রেস সিস্টেমে নজর রাখতে অনুরোধ জানানো হয়েছে। প্রতিদিন এই শাখা ব্যবহার করেন হাজার হাজার নিত্যযাত্রী। পুজোর আগে এক জোড়া লোকাল ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তি আরও বাড়বে বলেই মনে করছেন যাত্রীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের