নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পঞ্জাব পুলিশের কাছ থেকে জালিয়াতির নোটিশ পেল হরিহরপাড়ার এক গৃহবধূ। ৫০ হাজার টাকার জালিয়াতির মামলার নোটিশ এসে পৌঁছাল গৃহবধূর কাছে। ঘটনায় আকাশ ভেঙে পড়েছে গৃহবধূর মাথায়। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে জামালপুর এলাকায়।
নথি ঘাটলে একাধিক ভুয়ো জালিয়াতির মামলার হদিশ পাওয়া যাবে। তেমনই একটি ঘটনায় শিকার হলেন গৃহবধু। নিজে কখনোই পঞ্জাবে যাননি বলে জানিয়েছেন গৃহবধূ। এমনকি ওই ব্যাংকে তার কোনো অ্যাকাউন্ট নেই। তাই এমন নোটিশে হতবাক তিনি। ঘটনার পর হরিহরপাড়া ব্লকের বিজেপির কনভেনর বিষ্ণুচরণ সিকদার গৃহবধূর বাড়িতে যান। সাইবার ক্রাইমে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। স্থানীয় থানা সহ বহরমপুর সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন পরিবারের সদস্যরা।
বিষ্ণুচরণ বিশ্বাস জানিয়েছেন , " গৃহবধু ভীষণই ভোলাভালা শান্ত স্বভাবের। তাকে দেখলে তো বোঝা যায়। আসলে পঞ্জাবে অ্যাক্সিস ব্যাংকে ৫০ হাজার টাকার জালিয়াতি হয়েছে। সেটা নাকি ঐ গৃহবধূর। ওনার আসলে ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। শুধু তাই না , আশ্চর্যের বিষয় উনি কখনোই পঞ্জাবে যাননি। আগামী ৫ তারিখ পঞ্জাব পুলিশ স্টেশনে হাজিরা দিতে বলা হয়েছে তাকে।"
তিনি আরও বলেন , "এখনকার দিনে কেউ ফোন করে otp চাইলেই আমরা দিয়ে দিচ্ছে। ভাবছিনা কেন আমরা দিচ্ছি। অনেককেই বোকা বানানো হচ্ছে। এটা একটা ফাঁদ। দলে দলে দুষ্কৃতীরা রয়েছে। ভারতে এই সাইবার ক্রাইম ভরে গেছে। তাই এবার থেকে সজাগ থাকুন। সঠিক কারণ না জেনে নিজের ব্যক্তিগত কোনো তথ্য কাউকে দেবেন না।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের