নিজস্ব প্রতিনিধি , নদীয়া - অজানা লিঙ্কে ক্লিক করেই উধাও হয়ে গেল লক্ষাধিক টাকা। বিষয়টি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে রানাঘাটে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় স্পষ্ট হয়, ডিজিটাল লেনদেনে সতর্কতা না নিলে মুহূর্তেই বড় আর্থিক ক্ষতি হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে , রামনগর এলাকার বাসিন্দা সত্যজিৎ দেবনাথ পেশায় একজন ব্যাঙ্ক কর্মী। শুক্রবার বিকেল প্রায় ৫টা নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে RTO চালানের নামে একটি মেসেজ আসে। কিছু ভাবার আগেই তিনি ওই লিঙ্কে ক্লিক করেন, কিন্তু স্ক্রিনে কিছুই দেখা যায়নি।

এরপর প্রায় দু'দিন পার হয়ে যায়। সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ হঠাৎ তাঁর ফোন কাজ করা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ব্যাঙ্ক থেকে মেসেজ আসে যে তাঁর সেভিংস অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড থেকে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা উধাও হয়েছে। তখনই তিনি বুঝতে পারেন, ভুলটি কোথায় হয়েছে। অবিলম্বে থানায় অভিযোগ জানান।
এ প্রসঙ্গে সত্যজিৎ দেবনাথ বলেন, 'আমি নিজে ব্যাঙ্ক কর্মী হয়ে এত বড় ভুল করে ফেললাম। সবার উদ্দেশ্যে বলতে চাই, অচেনা লিঙ্কে কখনও ক্লিক করবেন না। সচেতন থাকুন। না হলে আমার মতো আপনাদেরও সঞ্চয় এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের