নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফাঁস হল ফেক পুলিশ - আর্মি ট্রেনিং সেন্টারের চক্র। দীর্ঘদিন ধরে ব্যারাকপুরের মোহনপুর থানার এলাকায় চলছিল ৭ দিনের পুলিশ ও আর্মি ট্রেনিং এবং চাকরির প্রতারণার চক্র। পুলিশের তৎপরতায় সামনে আসলো সেই চক্র। যুবক-যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এই চক্র ব্যারাকপুর এলাকায় চলছিল। প্রতারণাকারীরা ৭ দিনের WBPS, WBCS, পুলিশের ট্রেনিং এবং আর্মির প্রশিক্ষণ দেওয়ার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে হাজার-হাজার টাকা হাতিয়ে নেয়। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৫০০ জন যুবক-যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে প্রতারণাকারীরা। স্থানীয়দের অভিযোগ, বাড়ি ভাড়া দেওয়ার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছিল এই চক্রের সদস্যরা। তবে এলাকার মানুষেরা এই প্রতারণা চক্রের জাল সম্পর্কে কোনো কিছুই জানতে পারেনি। এমনকি ভুক্তভোগীরাও এই বিষয়ে কিছু বলতে নারাজ।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় পুলিশ গোপাল দাস ও নির্মল মাইতি নামে দুজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পিছনে আরও কে কে জড়িত আছে সে বিষয়ে জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান অরুন ঘোষের বক্তব্য, 'করোনার আগে থেকেই এই ক্যাম্পটা চলত। মিলিটারির লোকেরা চালাতো। করোনার সময় আবার বন্ধ হয়ে যায়। দুদিন আগে আমরা জানতে পারি এরম কিছু হয়েছে। এবার বিষয়টি তো পঞ্চায়েতের দেখার কথা না সেটা প্রশাসনের দেখার বিষয়। ওখানে কারোর কোনো অনুমতির দরকার পড়তো না। তাই সবাই অবাধ বিচরণ করতো। আমি চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের