68d429339381f_IMG-20250924-WA0456
সেপ্টেম্বর ২৪, ২০২৫ রাত ১০:৫৬ IST

বয়স ১ বছর ৭ মাস , অনন্য প্রতিভার জেরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন খুদে আত্তিকা

নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বয়স মাত্র ১ বছর ৭ মাস। খুদে প্রতিভাদের অভাব নেই গোটা রাজ্যে। টেলিভিশন থেকে শুরু করে পাড়ায় পাড়ায় , সোশ্যাল মিডিয়ায় খুদে প্রতিভাদের বিরল কীর্তির সাক্ষী থেকেছেন অনেকেই। এবার তেমনই এক খুদে প্রতিভার খোঁজ মিলল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ নম্বর ব্লকের কোশিগ্রাম পঞ্চায়েত এলাকায়। নাম আত্তিকা সুলতানা। গড়ে ফেললেন অনন্য নজির। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেললেন তার অসামান্য প্রতিভার জেরে।

এমনিতেই একরত্তি। তার মধ্যে আরও ছোট বয়স থেকেই মুখে বুলি ফুটেছে। ২০ টি পশু , ১৬ টি ফল , ১৩ টি সব্জি , মানবদেহের ১৬ টি অঙ্গ , ৬ টি ফুল , ৭ টি বারের নাম সহ ৭ টি রঙের নাম বলতে পারেন খুদে আত্তিকা। শুধু তাই নয় মহাকাশে টাকা বিভিন্ন বস্তুর নাম বলতে পারেন ইংরেজিতে। বিভিন্ন পশুপাখির ডাক নকল করা সহ কীটপতঙ্গের নাম জানেন তিনি। এছাড়াও অনেক জ্ঞানের অধিকারী খুদে আত্তিকা। ৬ টি বাংলা , ৬ টি ইংরেজি ছড়া সহ নিজের নাম ঠিকানা অনায়াসেই বলে দিতে পারেন তিনি। A-Z তো তার কাছে কোনো ব্যাপারই নয়।

রাজুয়া গ্রামের আতাউর রহমান ও তাসকিন খাতুনের মেয়ে আত্তিকা। মা তাসকিন মেয়ের ভিডিও ক্যামেরাবন্দি করে বুদ্ধিমত্তার সঙ্গে সেটি পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ভিডিও দেখে রীতিমত অবাক হয়ে পড়েন কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন আত্তিকার পরিবারে। এরপরই খুদেকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মকর্তাদের তরফে তার নাম তুলে দেওয়া হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। শুধু এলাকার নয় , গোটা জেলার গর্ব আত্তিকা। মায়ের ইচ্ছে আরও কঠিন কিছু জিনিসপত্র শিখিয়ে মেয়েকে বিশ্বমঞ্চে তুলে ধরতে। আত্তিকাকে নিয়ে এমনিতেই মেতে থাকেন পরিবারের সদস্যরা , এই সাফল্যের পর সেই উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেছে। 

মা তাসকিন বলেছেন, "৩-৪ মাস বয়স থেকেই মেয়েকে দৈনন্দিন জীবনের অনেককিছু মেয়ের কানের কাছে বলতে থাকতাম। এরপর যখন ৭-৮ মাস হল তখন কোলে করে নিয়ে বিড়াল , কুকুর এদের নাম বলতাম। আরও অনেক কিছুই বলতাম। এমন করে করেই সহজে কথা বলা শিখে গেল। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ব্যাপারে জানতে পারি। সেখানে মেয়ের একটি ভিডিও পাঠিয়ে দি। সেখান থেকে কর্মকর্তারা এসে মেয়েকে সম্মানিত করেন।"

আরও পড়ুন

শিশুপুত্রকে ফেরানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ , শওকত মোল্লার বিরুদ্ধে নতুন মামলা
জুন ১৯, ২০২৬

বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা

স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্বামী , মর্মান্তিক মৃত্যু দম্পতির
জুন ১৯, ২০২৬

মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
 

ডিমবৃষ্টিতে জর্জরিত তৃণমূল কাউন্সিলর , উত্তপ্ত কাঁচরাপাড়া
জুন ১৯, ২০২৬

একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
 

তোলাবাজির প্রতিবাদ করতেই হামলা , রক্তাক্ত বালি ঘাট কর্মী
জুন ১৯, ২০২৬

প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
 

বেতন বৃদ্ধি ও সরকারি সুবিধার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ
জুন ১৯, ২০২৬

চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি

জামাই ষষ্ঠীর আগে আমের বাজারে স্বস্তি , কম দামে খুশি ক্রেতারা
জুন ১৯, ২০২৬

রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
 

থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ! ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে FIR
জুন ১৯, ২০২৬

তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

উত্তরবঙ্গ হাতছাড়া হচ্ছে তৃণমূলের , মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গৌতম দেবের
জুন ১৯, ২০২৬

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব

গাঁজার আসরে প্রেমিকাকে নিয়ে বিবাদ , বন্ধুর বুকে ছুরি ঢুকিয়ে দিলো মহম্মদ
জুন ১৯, ২০২৬

গ্রেফতার অভিযুক্ত যুবক
 

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান
জুন ১৯, ২০২৬

সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে

আইএসএফ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা চলাকালীন দু'পক্ষের সংঘর্ষ! আহত ৭
জুন ১৯, ২০২৬

ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

মিড ডে মিলের খাবার চাইতে গিয়ে গেটম্যানের হাতে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্র , উত্তেজনা স্কুল চত্বরে
জুন ১৯, ২০২৬

রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
 

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা