69d10ce8d0f84_WhatsApp Image 2026-04-04 at 18.32.35
এপ্রিল ০৪, ২০২৬ বিকাল ০৬:৪৬ IST

ব্যস্ত সকালে হালকা কিন্তু স্বাস্থ্যকর জলখাবার, কয়েক মিনিটেই তৈরি সবজি পোহা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকালের শুরুটা যদি হয় পুষ্টিকর আর হালকা খাবার দিয়ে, তাহলে সারাদিনটাই থাকে এনার্জিটিক। ব্যস্ত জীবনে ছাত্রছাত্রী হোক কিংবা অফিস কর্মী—সবারই দরকার হালকা কিছু জলখাবার। যা দ্রুত তৈরি হয় আবার স্বাস্থ্যকরও হয়। এই চাহিদা মেটাতেই সহজ ও সুস্বাদু একটি পদ সবজি পোহা। খুব দ্রুত তৈরি হওয়া এই খাবারটি যেমন পেট ভরায়, তেমনই শরীরকে দেয় প্রয়োজনীয় পুষ্টি।

উপকরণ -
২ কাপ চিড়ে , পেঁয়াজ কুচি ,গাজর কুচি ,ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, বাদাম ( নিজের মত), ২টি কারি পাতা ,২ চা চামচ সাদা তেল, হলুদ গুঁড়ো (অল্প পরিমাণ), ৩ টি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ আর চিনি

কীভাবে বানাবেন ?

প্রথমে ২ কাপ চিড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে কয়েক মিনিট ঢেকে রেখে নরম করে নিন। তারপর কড়াইতে সাদা তেল গরম করে কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দেবেন। তেল গরম হলে  পেঁয়াজ কুচি আর বাদাম( ইচ্ছানুসারে) দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকবেন। এরপর গাজর, বিনস, ক্যাপসিকাম কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতন লবণ মিশিয়ে নেবেন। লবণ দিয়ে সবজিগুলোকে নরম করার জন্য গ্যাস একদম সিম করে কড়াই ঢেকে দিন।

যতক্ষণ সবজি গুলি ভালো হচ্ছে , ততক্ষণ ভেজানো চিড়েতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবেন। এরপর কড়াইয়ের ঢাকনা সরিয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে কিনা দেখে নিন। তবে খেয়াল রাখবেন সবজি যেন পুড়ে না যায়। এরপর সবজি সেদ্ধ হয়ে গেলে হলুদ মাখানো চিড়ে কড়াইতে দিয়ে সবকিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন। স্বাদমতো চিনি মিশিয়ে কয়েক মিনিট ঢেকে রেখে রাখবেন। শেষে  ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু সবজি পোহা।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের